দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলার সামাজিক সংগঠন ৫নং ইয়াকুবপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশনের আয়োজনে গতকাল দিনব্যাপী ইসলামী সংগীত ও কুরআন তেলোয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলকে সালাম ও শুভেচ্ছা জানান ইয়াকুবপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশনের সভাপতি কবির রাজ্জাক ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রাসেল সহ প্রবাসী নেতৃবৃন্দ।
ফাউন্ডেশনের সহ-সভাপতি ইস্কান্দার শাহজাদা বাবুর সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ-সভাপতি মাস্টার কামাল উদ্দিন, রহিম উল্যাহ রনি মেম্বার, যুগ্ম সম্পাদক ইয়াকুব রকি, অর্থ সম্পাদক জাহাঙ্গীর হোসেন কিরন, কৃষি বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মারুফ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রিজভী, সাইফ উল্যাহ, মোহাম্মদ সোহাগ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে দুটি ইভেন্টে ২০ জনকে ইয়েস কার্ড প্রদান করা হয়। বিকেলে গ্র্যান্ড ফাইনালে সেরা তিনজন করে ৬ জনকে নগদ অর্থ ও সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।