Home » ইউনিভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জের নতুন কমিটি ঘোষণা

ইউনিভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জের নতুন কমিটি ঘোষণা

by ajkersomoy

নোয়াখালী প্রতিনিধি, আজকের সময় :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সংগঠন ইউনিভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জের (ইউসিসি) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে আব্দুল হাই সেলিম এবং সাধারণ সম্পাদক পদে মো. সাইফ উল্ল্যাহ মনসুর নির্বাচিত।
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে চবি’র ৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে দিবস পালন ও পরে কমিটি ঘোষণা করা হয়। এতে এলাকার সাবেক ও বর্তমান চবিয়ানরা উপস্থিত ছিলেন। সর্বসম্মতিক্রমে প্রত্যক্ষ ভোটে এ কমিটি অনুমোদন করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. সাহাব উদ্দিন, সোহরাওয়ার্দী কলেজের অধ্যাপক আবুল হাসান মানিক, ব্যাংকার আশরাফ রিপন, আবুল বাশার, মো. সাইফ উল্যাহ সাহেদ, মো. আবদুল হালিম রকি, যুক্তরাষ্ট্র প্রবাসী আহসান উল্লাহ মিন্টু এবং কোম্পানীগঞ্জ স্টুডেন্ট ফোরাম, চবির সাবেক সভাপতি সেক্রেটারিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৫০ জন চবিয়ান উপস্থিত ছিলেন।

আরো খবর