Home » লিডম্যান আইটি এন্ড ইংলিশ ইনস্টিটিউটের ইফতার মাহফিল

লিডম্যান আইটি এন্ড ইংলিশ ইনস্টিটিউটের ইফতার মাহফিল

by ajkersomoy

আজকের সময়, ফেনী:

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফেনীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লিডম্যান আইটি এন্ড ইংলিশ ইনস্টিটিউট-এর উদ্যোগে ইফতার মাহফিল–২০২৬ যথাযোগ্য মর্যাদা ও আন্তরিকতার সাথে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সম্মানিত শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই একত্রে ইফতার করেন এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এ সময় বক্তারা বলেন, রমজান মাস মুসলমানদের জন্য আত্মসংযম, ধৈর্য ও মানবিকতার শিক্ষা দেয়। এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি সামাজিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানটি উপস্থিত সকলের জন্য একটি সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

আরো খবর