নিজস্ব প্রতিবেদক, দাগনভূঞা :
ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের বিজয়পুর সমাজের যুবকদের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার শহরের একটি স্থানীয় চাইনিজ রেস্টুরেন্টে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়পুর সমাজ কমিটির সভাপতি আবদুর রাজ্জাক, বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ একরামুল হক, সমাজ কমিটির যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন কিরন এবং বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসার কোষাধ্যক্ষ দীন মোহাম্মদ, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ কাউসার সহ আরো অনেকে।
আয়োজক সূত্রে জানা যায়, সমাজের তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যেই এই ইফতারের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিজয়পুর সমাজের প্রায় অর্ধশতাধিক যুবক অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা যুবকদের এ ধরনের ঐক্যবদ্ধ সামাজিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সমাজের উন্নয়নে তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। – এফ টিভি, ডেস্ক রিপোর্ট।
বিজয়পুর সমাজ যুবকদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
৩৬