আজকের সময়, নোয়াখালী :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সাংবাদিকদের সংগঠন “কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব” এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টায় বসুরহাটের গ্র্যান্ড হোটেল অ্যান্ড পার্টি সেন্টারে এ আয়োজন করা হয়।
রোজার তাৎপর্য তুলে ধরা এবং ইসলামের সুমহান আদর্শে উদ্বুদ্ধ করতে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি এএইচ এম মান্নান মুন্না। অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি মেছবাহ উদ্দিন, এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আল এমরান। কোরআন তেলাওয়াত করেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম সায়েম।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ উল্যাহ মিরাজ ও সোহরাব হোসেন বাবর, সাধারণ সম্পাদক এম. এস. আরমান, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক হিমেল আহমেদ, কোষাধ্যক্ষ সৈয়দ রহিম উল্যাহ সোহাসিন, দপ্তর সম্পাদক আবদুল আজিজ সায়েম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সঞ্জয় ভৌমিক, সমাজকল্যাণ সম্পাদক ওয়াহিদুর রহমানসহ অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে সাংবাদিক নেতারা বলেন,কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবকে একটি আদর্শ ও বস্তুনিষ্ঠ সাংবাদিক সংগঠনে রূপান্তর করা হবে।
সাংবাদিক নেতারা আরও বলেন, সাংবাদিকরা সমাজে দায়িত্বশীল ভূমিকা পালন করবে,এবং অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের দর্পণ হিসেবে কাজ করবে বলেও তারা উল্লেখ করেন। সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মেছবাহ উদ্দিন। দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।