আজকের সময় রিপোর্ট :
আজকের সময় রিপোর্ট :
আজকের সময় রিপোর্ট :
সংবাদ বিজ্ঞপ্তি, আজকের সময় :
নির্যাতিতদের সমর্থনে আর্ন্তজাতিক সংহতি দিবসে ফেনীতে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। রোববার (২৬ জুন) সকালে ফেনী রিপোটার্স ইউনিটির সভাকক্ষে মতবিনিময় সভায় বিচারের দাবিতে ছেলে হারানো মায়ের আহাজারিতে ভারি হয়ে উঠে সভাস্থল।
সারাদেশে গুমের শিকার হওয়ায় ব্যক্তিদ্বয়ের মা’দের নিয়ে সংগঠন ‘মায়ের ডাক’ ও হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক, ফেনী’র আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন ফেনী রিপোর্টাস ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।
হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক, ফেনী’র ফোকাল পার্সন সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন মানবাধিকার কর্মী শেখ আশিকুন নবী সজিব।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গুমের স্বীকার হওয়া যুবদল নেতা মাবুবুর রহমান রিপনের মা রৌশন আরা। বিশেষ অতিথি ছিলেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই’র জেলা প্রতিনিধি রবিউল হক রবি, সাপ্তাহিক স্বদেশ পত্র পত্রিকার সম্পাদক নুর নবী জীবন, দৈনিক ইনকিলাব’র জেলা প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি শফি উল্যাহ রিপন, গেরিলা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নসু, শিক্ষক এম ডি মোশারফ, গুমের স্বীকার হওয়া যুবদল নেতা মাবুবুর রহমান রিপনের মেঝ ভাই মোস্তাফিজুর রহমান প্রমুখ।
মানববন্ধনে গুম হওয়া যুবদল নেতা মাবুবুর রহমান রিপনের মা রৌশন আরা পরিবারের কাছে তার ছেলেকে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রীর ছেলে হারালে তিনি অবশ্যই ন্যায় বিচার নিশ্চিত করতেন। কিন্তু আমার মত অভাগা মা গুমের শিকার হওয়া ছেলের বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরে ৮ বছরও মেলেনি বিচার। ৮ বছর আগে আমার ছেলে যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে আইনশৃঙ্খরা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হলেও মামলা নেয়নি থানা। আজও হসিদ পায়নি ছেলের।’ ছেলেকে ফেরত দেওয়াসহ রিপনের মত আর কোন ব্যাক্তি যেন গুমের শিকার না হয় সেজন্য রাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখার দাবিও জানান মা রৌশন আরা।
নির্যাতিতদের সমর্থনে আর্ন্তজাতিক সংহতি দিবসের মুল প্রবন্ধে জানানো হয়, ১৯৯৮ সালের ৫ অক্টোবর বাংলাদেশ জাতিসংঘ প্রণীত নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক সনদে অনুস্বাক্ষর করেছে এবং এই কনভেনশন অনুমোদনকারী প্রতিটি রাষ্ট্রপক্ষ তাদের জাতীয় আইনে নির্যাতনকে একটি শ্বাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে সম্মত হয়েছে। এই অনুযায় ২০১৩ সালের ২৪ অক্টোবর ‘নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) বিল ২০১৩’ জাতীয় সংসদে গৃহীত হয়। কিন্তু তারপরও আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে নির্যাতন ও হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেই চলছে।
মায়ের ডাক ও হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, কনভেনশন এগনইষ্ট টর্চার এর অপশনাল প্রোটকল অনুমোদন এবং ২০১৩ সালের গৃহীত নির্যাতন বিরোধী আইনের পূর্ন বাস্তবায়নের দাবি জানাচ্ছে।
মতবিনিময় সভায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাহিদ হোসেন বাবলু, দৈনিক জনতা’র জেলা প্রতিনিধি মফিজুর রহমান, মানবাধিকার কর্মী আবদুস সালাম, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নুর তানজিলা রহমান, কবি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংবাদিক সোহেলসহ সাংবাদিক, শিক্ষক ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।
ফেনী প্রতিনিধি, আজকের সময় :
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিরলী আদর্শ উচ্চ বিদ্যালয় এর ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুন) স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী নজরুল ইসলাম।
প্রধান শিক্ষক মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও মিলাদে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইউপি সদস্য নুরুল হুদা সুমন। বিদ্যালয়ের শিক্ষক কবির আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অনিমেষ চন্দ্র পাল, সিনিয়র শিক্ষক হুমায়ুন কবির, আবুল মনসুর রেজাউল করিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আজিজুল হক খোকন, পরীক্ষার্থীদের পক্ষ থেকে সৈয়দা শেহরেনাজ ও একরাম হোসেন আবির এবং শিক্ষার্থীদের পক্ষে নুসরাত জাহান রুহি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিবাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

ফেনী প্রতিনিধি, আজকের সময় :
ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার স্টাফ এসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
এতে সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য কমিটি গঠন করা হয়।
সভাপতি পদে মোঃএমদাদ হোসেন, সাধারন সম্পাদক পদে মোঃ মীর হোসেন বাহার, সাংগঠনিক সম্পাদক পদে সুজন দাস, অর্থ সম্পাদক পদে মোঃ সাদ্দাম হোসেন। নির্বাচিতরা আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
সংবাদদাতা : ফেনী মিজান রোডস্থ গ্রীনল্যান্ড কলেজের উদ্যোগে আত্মহত্যা প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। শনিবার দুপুর ১২ টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে কলেজ অধ্যক্ষ এম এম ইউ আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী জজ কোর্টের আইনজীবী এডভোকেট মিজানুর রহমান সেলিম, ফেনী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ আসিফ উদ-দৌলা সিফাত, সানরাইজ ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক এম শরীফ ভূঞা।
অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রীনল্যান্ড কলেজের প্রভাষক মোঃ জাহিদুল ইসলাম। কলেজের প্রভাষক ফাহমিদা ফেরদৌসের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদ সদস্য ব্যাংকার মোস্তফা খোকন, ফজলুর রহমান ইমন প্রমুখ। বক্তারা আত্মহত্যা প্রতিরোধে করণীয় বিষয়ক বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন এবং শিক্ষার্থীদের তার আশপাশের বন্ধু, সহপাঠি, পরিবার ও সমাজকে সচেতন করতে যার যার অবন্থান থেকে এগিয়ে আসার আহবান জানান।
(আজকের সময়/আইআই/জুন ১২, ২০২২)
আজকের সময় ডেস্ক: ফেনীতে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেওয়ায় স্কুল-কলেজের ২৫ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রোরবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মহিপাল বিজয় সিংহ দিঘীর পাড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১ জন ছাত্রী ও ১৪ জন ছাত্র রয়েছে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বদরুল আলম মোল্লা জানান, স্কুল-কলেজ চলাকালীন সময়ে শিক্ষার্থীরা পার্কে ঘুরতে আসে। অনেক সময় অসামাজিক কাজে জড়িয়ে পড়ে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। তাদের মা-বাবাও সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়ে নিশ্চিন্তে থাকেন। কিন্তু মা-বাবার চোখকে ফাঁকি দিয়ে তারা সময় কাটায় ভিন্ন স্থানে। শিক্ষক ও অভিভাবকদের এ বিষয়ে আরও সচেতন হওয়া উচিত বলে মনে করেন তিনি।
তিনি বলেন, আটক করা শিক্ষার্থীদের সচেতন হওয়া, এর কুফল সম্পর্কে ধারণা দেয়া হচ্ছে। তাদের অভিভাবকদেরকে মোবাইল ফোনের মাধ্যমে খবর দেওয়া হয়েছে। পরে শিক্ষার্থীদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে।
(আজকের সময়/এসএইচ/মে ৩১, ২০২২)
আজকের সময় ডেস্ক: ফেনীতে চেতনানাশক খাইয়ে তিন বাড়িতে লুটপাট করার ঘটনা ঘটেছে।এ ঘটনায় অসুস্থ সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম ফারুক ভূঞাসহ ১৭ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার সকালে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এর আগে সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।বুধবারও অসুস্থরা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সুত্র জানান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পাঁচগাছিয়া ইউনিয়নের ছোট ধলিয়া গ্রামের ভূঞা বাড়ি, নুর মিয়া মৌলভী বাড়ি ও এলাহীগঞ্জ স্কুলের প্রধান শিক্ষক শাখাওয়াত উল্লাহর বাড়ির লোকজন খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ওই তিন বাড়ির লোকজন ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা ডাকাডাকি করে। পরে বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
হাসপাতালে চিকিৎসাধিন ইমাম ফারুক ভূঞা জানান, রাতে পরিবারের সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম ভেঙে দেখি সবাই হাসপাতালে। পরে শুনি আশপাশের তিন বাড়িতে এ ধরনের ঘটনা ঘটান দুর্বৃত্তরা। তিনি আরও জানান, হাসপাতালে ৩ বাড়ির ১৭ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে আমার ছোট ভাই ইমাম হোসেন, মা হাজেরা বেগম, ভাবি জেবুন নাহার, বোন বিবি কুলছুম, ভাগিনা শাহরিয়ার, বোন ফাতেমা ও ভাগিনা নাহিদুল, মৌলভী বাড়ির খোকন, তার ছেলে তৌহিদুল ইসলাম, ওলি আহাম্মদ ও তার স্ত্রী, মফিজুর রহমান ও তার স্ত্রী চিকিৎসা নিচ্ছেন।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ ইকবাল হোসেন ভূঞা জানান, ভর্তিকৃত ১৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা মোটামোটি শঙ্কামুক্ত বলে মনে হচ্ছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক লিটন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৌলভী বাড়ির খোকনের ঘর থেকে নগদ পাঁচ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তি, ঘটনাস্থল ও স্থানীয়দের থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে।
(আজকের সময়/আইআই/মে ১১, ২০২২)
আজকের সময় ডেস্ক: ফেনীর সাবেক পুলিশ সুপার রেজাউল হক ও পরিতোষ ঘোষ উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে তাঁদের পদোন্নতির কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে উপমহাপরিদর্শক (ডিআইজি) করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত রেজাউল হক পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি ও পরিতোষ ঘোষ সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে এতদিন কর্মরত ছিলেন।
জারিকৃত প্রজ্ঞাপনে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন র্যাব-৪–এর পরিচালক মোজাম্মেল হক, র্যাবের পরিচালক মাহফুজুর রহমান, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি রেজাউল হক, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মনির হোসেন, অ্যান্টিটেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) মুনিবুর রহমান, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র।
পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি কাজী জিয়া উদ্দিন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত ডিআইজি গোলাম রউফ খান, ডিএমপির অতিরিক্ত কমিশনার (চলতি দায়িত্বে) মো. আসাদুজ্জামান, ডিএমপির যুগ্ম কমিশনার মাহবুব আলম, র্যাবের পরিচালক শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, ডিএমপির যুগ্ম কমিশনার বেগম শামীমা বেগম, অ্যান্টিটেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি বেগম সালমা বেগম, ডিএমপির যুগ্ম কমিশনার মিরাজ উদ্দিন আহম্মেদ, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহ, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাহ মিজান শাফিউর রহমানও পদোন্নতি পেয়েছেন।
পদোন্নতি পেয়ে ডিআইজি হয়েছেন নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি এস এম মোস্তাক আহমেদ খান, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির, ডিএমপির যুগ্ম কমিশনার মঈনুল হক, ডিএমপির যুগ্ম কমিশনার ইলিয়াছ শরীফ, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নুরে আলম মিনা, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাহ আবিদ হোসেন, র্যাবের পরিচালক জামিল হাসান, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমান, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাইফুল ইসলাম, ডিএমপির যুগ্ম কমিশনার সৈয়দ নুরুল ইসলাম, ডিএমপির যুগ্ম কমিশনার আনিসুর রহমান এবং ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
(আজকের সময়/আইআই/মে ১১, ২০২২)
আজকের সময় ডেস্ক: ফেনীর আঞ্চলিক পাসপোর্ট অফিসের ৭ দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ওই কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এর আগে দেশের বিভিন্ন গণমাধ্যমে ওই কার্যালয়ের দালালের দৌরাত্ম ও অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।
আটককৃতরা হচ্ছেন,ফেনী সদরের চাড়িপুর গ্রামের সার্কিট হাউজ ভূঞা বাড়ির খায়েজ আহম্মদের ছেলে সাইফুল ইসলাম মবিন (২৭) ও আবুল খায়েরের ছেলে পেয়ার আহাম্মদ (৪৫), পুর্ব বিজয়সিংহ এলাকার রুহুল আমিনের ছেলে শহিদুল ইসলাম (৩৩), পশ্চিম ছনুয়া গ্রামের মো. হোসেনের ছেলে আলাউদ্দিন (৩৩), ছাগলনাইয়ার দৌলতপুর এলাকার জদু গোপালের ছেলে স্বপন দেবনাথ (৩৭), দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নের বারাহীগুনী এলাকার আবদুল গোফরানের ছেলে শফিকুল আলম (২৯) ও সোনাগাজীর সুলতানপুর এলাকার এআর রহমানের ছেলে মো. শাহাদাৎ হোসেন (২৯)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, মঙ্গলবার ফেনীর আঞ্চলিক পাসপোর্ট অফিসের দালালদের আটক করতে অভিযান পরিচালনা গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে ৭ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, বিগত কয়েক মাসে জাতীয় ও স্থানীয় একাধিক গণমাধ্যমে ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম ও অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।
(আজকের সময়/আইআই/মে ১০, ২০২২)
আজকের সময় ডেস্ক: ফেনীতে ৪ হাজার ৮শ ৪৮ পিস ইয়াবাসহ আবদুল মান্নান (২২) নামের এক মাদককারবারীকে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাত ১০ টার দিকে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জেড ইউ মডেল হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর জেড ইউ হাসপাতালের সামনে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশী করে র্যাব সদস্যরা। এসময় আবদুল মান্নান নামের এক যুবকের প্যান্টের পকেটে ২৫টি পলিজিপার প্যাকেটে রাখা অবস্থায় ৪ হাজার ৮শ ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৪ লক্ষ ২৪ হাজার টাকা।
র্যাব -৭ ফেনীর অধিনায়ক আবদুল্লাহ আল জাবের ইমরান জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত মান্নান দীর্ঘদিন যাবত কক্সবাজার জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে ফেনী ও আশপাশের জেলায় বিক্রি করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
(আজকের সময়/আইআই/মে ৯, ২০২২)