ফেনী প্রতিনিধি :
ফেনীতে ৫১৫ পিস ভারতীয় শাড়ি এবং বিভিন্ন ব্র্যান্ডের ২৭০ পিস লেহেঙ্গাসহ ৪ চোরাকারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকদের মধ্যে রাধানগর ইউপি সদস্য অভি রয়েছেন। সোমবার সকালে জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রোববার রাতে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়ক থেকে একটি সাদা রঙের কাভার্ডভ্যান আটক করে ডিবি পুলিশ। এসময় চোরায় পথে আসা বিভিন্ন ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
এতে জড়িত থাকায় ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের অজিউল হক চৌধুরীর ছেলে মো. নুরুল আলম তুষার চৌধুরী (২৮), মৃত শরিয়ত উল্লাহর ছেলে আনোয়ার হোসেন অভি (৩৫), আবুল বশরের ছেলে শাহাদাত হোসেন (১৮) ও আবু তাহেরের ছেলে আব্দুল হালিমকে (২৮) আটক করা হয়।
পুলিশ জানায়, এসব অবৈধ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা ভারতীয় সীমান্তবর্তী রাধানগর ইউনিয়নের নুরে আলমের ছেলে জাহাঙ্গীর আলম (৪০) ও চট্টগ্রামের সাতকানিয়া থানার আব্দুল মজিদের ছেলে মুন্নার (৩৫) কাছ থেকে তারা এনেছেন। ওই দুই ব্যক্তি পলাতক রয়েছেন। জব্দ মালামাল সীমান্ত দিয়ে অবৈধভাবে কর ফাঁকি দিয়ে বাংলাদেশে নিয়ে এসে ফেনী শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে চক্রটি।
আটকদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে ডিবি পুলিশ।
ফেনী জেলা
-
দাগনভূঞা প্রতিনিধি, আজকের সময় : দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে মাঈন উদ্দিন ভূঞাবাড়িতে খাবার খেয়ে নারী-শিশুসহ দুই পরিবারের ৯ সদস্য অচেতন হয়ে পড়ে। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল …
-
ফেনী প্রতিনিধি : দৈনিক বনিক বার্তার ফেনী জেলা প্রতিনিধি ও ফেনী থেকে প্রকাশিত দৈনিক স্টার লাইন পত্রিকার বার্তা সম্পাদক নুর উল্লাহ কায়সারকে কর্মস্থলে ঢুকে হত্যা করে লাশ গুমের হুমকি দিয়েছে …
-
আজকের সময় রিপোর্ট : ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি (এফডিসি) কেন্দ্রীয় অফিস পরিদর্শন করতে আসেন, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদুর রহমান মহোদয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদুর রহমানকে বরণ …
-
ফুলগাজী প্রতিনিধি, আজকের সময় : ফেনীর ফুলগাজীতে সেলাই মেশিন এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ফেনী ১ আসনের সাংসদ ছিলেন শিরিন আক্তার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী …
-
ফেনী প্রতিনিধি : ফেনীতে ১৬ কোটি ৮৮ লাখ ৭১ হাজার ৩শ টাকার মাদকদ্রব্যগুলো ধ্বংস করেছে বর্ডার গার্ড (বিজিবি) ফেনী ব্যাটালিয়ন। বুধবার (২৭জুলাই) সকালে বিজিবির জায়লস্কর সদর দপ্তরে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা …
-
কাউসার হামিদ সিকদার পিনু, ফেনী : জমিলা হক ট্রাস্ট এর একক প্রতিষ্ঠাতা ও হক এন্ড সন্স লিমিটেড চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবী এনামুল হক চৌধুরীর মৃত্যুতে দেশ ও জাতির …
-
শহর সংবাদদাতা : ফেনী জেলা শ্রমিক দলের সাবেক সাধারন সম্পাদক কাজিরবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মির ইদ্রীস বর্তনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে মঙ্গলবার ( ২৬ জুলাই) বাদ আছর তাকিয়া জামে …
-
এম শরীফ ভূঞা, ফেনী : কিছুদিন এখানেতো আর কিছুদিন অন্যখানে। থাকার জন্য নিজেদের একটু ভূমি আর ঘর ছিলো না। ৪০ বছর ধরে ভাসমান জীবন। অবশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার …
-
ফেনী প্রতিনিধি : ফেনী-নোয়াখালী মহাসড়কের পাঁচগাছিয়া বাজার সংলগ্ন এলাকায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি …