এম শরীফ ভূঞা, ফেনী :
১১০ বছর আগে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেণীকক্ষ সংকটের কারণে পাশের হাইস্কুলের পুকুর পাড়ের দুটি কক্ষ সাময়িক অনুমতি নিয়ে চলছে পাঠদান। তাতেও সংকুলান না হওয়ায় ছাদের সিঁড়িঘরে পাঠদান করতে হচ্ছে শিক্ষার্থীদের। বারবার কর্তৃপক্ষের কাছে ভবনের চাহিদার কথা জানানো হলেও কোনো সুরাহা হচ্ছে না।
শতর্বষ পেরোনো এই শিক্ষা প্রতিষ্ঠান এখনো ভুগছে নানা সংকটে। ফেনী জেলার প্রাচীন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই প্রতিষ্ঠান অগ্রগামী। স্কুলে মূল আঙ্গিনা থেকে পৃথক পুকুর পাড়ে হাইস্কুলের পরিত্যক্ত ভবনে নির্জন স্থানে পাঠদান নিয়ে শঙ্কিত থাকে অভিভাবকরা। তারা বলছেন এভাবে স্কুলের আঙ্গিনার বাইরে ক্লাস করা তাদের মেয়েদের জন্য নিরাপদ নয়। গ্রীষ্মকালে প্রচন্ড গরম। কাঠের অবকাঠামো নড়বড়ে হওয়ায় ভেঙে যাওয়ার ভয়ে বৈদ্যুতিক পাখাও চালানো যায় না। অসহনীয় গরমে কষ্ট করে কচিকাচা শিক্ষার্থীরা। আবার বর্ষায়ও দেখা দেয় বিপত্তি। টিনের ফুটো দিয়ে পানি পড়ে। সেই পানিতে ভিজে যায় বø্যাকবোর্ড। নষ্ট হয় শিক্ষার্থীদের বই খাতাও।
৫ম শ্রেণীর শিক্ষার্থী জয়িতা জানায়, আমাদের এই রুমে ক্লাস করতে খুবই কষ্ট হয়। স্কুলের মেইন বিল্ডিংয়ের বাইরে হওয়ায় আমরা পানি খাওয়ার জন্য টয়লেটে যাওয়ার জন্য স্কুলের ভেতর যেতে হয় যা আমাদের জন্য দূরে হয়ে যায়।
অভিভাবকরা বলছেন, শঙ্কার মধ্যে তারা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে হয়, স্কুলের আর কয়েকটি কক্ষ বর্ধিত করলেও সমস্যাটির কিছুটা সমাধান মিলতো। বাচ্চাদের স্কুলে পাঠিয়ে আমরাও স্বস্তি পেতাম।
বিদ্যালয়টির অভিভাবক মাষ্টার মীর হোসেন বলেন, শ্রেণীকক্ষের সংকটে এ স্কুলটিতে শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাস করতে পারছে না। পুকুরের পাড়ে উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসের দুটি ভবনে শিক্ষাথীরা ক্লাস করে। পুকুর পাড়ের এই জায়গা প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য নিরাপদও না। উচ্চ বিদ্যালয় এ কক্ষ দুটি আপাতত দিয়েছে। দরকার হলে নিয়েও নিতে পারে। তখন শ্রেণীকক্ষ সংকট আরও প্রকট হবে।
নুরুল হুদা মিজান নামের আরেক অভিভাবক বলেন, প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানটির আজ করুণ অবস্থা। কক্ষ সংকটে মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখা। ৩ শতাধিক শিক্ষার্থীর জন্য ৪টি শ্রেণীকক্ষ আছে, যা বর্তমান শিশু ও শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রীর শিক্ষা নীতি বাস্তবায়ন পরিপন্থি। প্রচন্ড গরমে ভেঙে পড়ার ভয়ে পাখাগুলো চালানো যায় না।
স্কুল কমিটির সভাপতি ও মঙ্গলকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন বাহার বলেন, আমরা বারবার শিক্ষা অফিস, অধিদপ্তর ও সংশ্লিষ্টদের জানিয়েছি কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। প্রতি বছর ভবনের জন্য চাহিদা দেওয়া হলেও ভবন অনুমোদন হয়ে আসছে না। পর্যাপ্ত ভবন না থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা নিদারুণ কষ্ট করে।
কর্মরত শিক্ষকরা বলেন, পিডিপি ৩ এর যে ভবনটা রয়েছে। সেটি ৪ তলা ফাউন্ডেশনের। এখন সেখানে একতলা ভবন রয়েছে। সে ভবনটিতে আরেক তলা বর্ধিত করলেও শ্রেণীকক্ষ সংকট অনেকটাই মিটবে।
স্কুলের প্রধান শিক্ষক (চ.দা) মো. নুরুল হুদা জানান, বছর বছর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে জানিয়েও এ বিষয়ে কোনো সুরাহা হয় না। পিডিপি ৩ এর যে ভবনটি আছে তা বর্ধিত করার জন্যও বারবার আবেদন করা হয়েছে। তাতেও কোনো সমাধান মিলছে না। সিঁড়িরুমেও ক্লাস করাতে হয় আমাদের। স্কুলে শ্রেণীকক্ষ আছে সাকুল্যে ৪টি, শিক্ষার্থী আছে তিন শতাধিক। দুই শিফট করেই শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ঠিকমতো জায়গা দেওয়া যায় না। স্থান সংকুলান না হওয়ার কারণে শির্ক্ষাথীদের পাঠদানেও বিঘœ ঘটে। কক্ষগুলো আকারে ছোট।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমানের জানান, বিদ্যালয়ের ভবন অনুমোদন দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আমরা চাহিদা চাইতে পারি অধিদপ্তরের কাছে। এর চাইতে বেশী কিছু করার আমাদের নেই।
ফেনী জেলা
-
আজকের সময় প্রতিবেদক : এটিএম আতিকুল ইসলাম (বাদল) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার দাগনভূঞা প্রতিনিধি হিসেবে নিয়োগ লাভ করেছেন। দৈনিক বাংলাদেশ সমাচার প্রকাশক ও সম্পাদক ড. খান আসাদুজ্জমান …
-
স্টাফ করেসপন্ডেন্ট : ফেনী সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড …
-
ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলার জমাদার বাজারে ডাকাতদের কোপে গুরুতর আহত স্বর্ণ ব্যবসায়ী অর্জুন ভাদুড়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে চিকিৎসাধীন …
-
এম শরীফ ভূঞা, ফেনী, আজকের সময় : ফেনীর সবকটি উপজেলায় বিয়েতে অতিরিক্ত দেনমোহর নিয়ে চলছে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা। এই প্রবণতা যেমন অস্বস্তি আর কলহ বাড়াচ্ছে, তেমনি গড়াচ্ছে বিচ্ছেদ পর্যন্ত। …
-
শহর প্রতিনিধি : ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি, যুগান্তর ফেনী অফিসের স্টাফ রিপোর্টার, ফেনী রিপোর্টার্স ইউনিটির চার বারের সাধারণ সম্পাদক সাংবাদিক যতন মজুমদার উন্নত চিকিৎসার জন্য ভারত যাত্রা করেছেন। মঙ্গলবার দুপুরে …
-
ফেনী শহর প্রতিনিধি, আজকের সময় : সাইফুদ্দিন আহমেদ সহকারী পরিচালক ফেনী জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে যোগদান করলে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফেনী জেলার সকল উপজেলা পর্যায়ে কর্মকর্তাবৃন্দ। এ সময় …
-
পরশুরাম প্রতিনিধি : পরশুরাম উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটার সনদপত্র ও পরিচয়পত্র বিতরন করা হয়েছে। জীবিত ১৩৭ জন ও মৃত ১২১জন সহ ২৫৮জন বীর মুক্তিযোদ্ধার মাঝে এসব সনদপত্র বিতরন করা হয়েছে। …
-
আজকের সময় প্রতিবেদক : অক্টোবর সেবা মাস -২০২২ উপলক্ষ্যে লায়ন্স ক্লাব অব ফেনী,লায়ন্স ক্লাব অব ফেনী গ্লোরিয়াস,লায়ন্স ক্লাব অব ফেনী গোল্ড ও ফেনী লিও ক্লাবের এর উদ্যোগে শিবপুর আল আমিন …
-
ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে মালিককে কুপিয়ে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে একটি জুয়েলারি দোকান থেকে স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে মুখোশধারী ডাকাতেরা। রোববার দুপুরে উপজেলার জমাদার বাজারে এ ঘটনা …