নিহতের বড় ভাই কামাল উদ্দিন ও মামা উপজেলা আ.লীগের সদস্য মোহাম্মদ রফিক জানান, সোনাগাজী বাজারের তাকিয়া রোডের ব্যবসায়ী নুর আলমের পাশাপাশি একটি চা ও একটি ইলেক্ট্রনিক্স দোকান রয়েছে। প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে গেলে রাত দশটার দিকে এক যুবক তাকে মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নেন। রাত ১১টার দিকে তার লাশ সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে ওই যুবক পালিয়ে যায়। তাদের দাবি ১৫-২০জন সন্ত্রাসী তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তারা এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করবেন। সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাদেকুল করিম আরাফাত বলেন, রাতে ১১টার দিকে রাফি নামে এক যুবক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে মর্মে নূর আলম নামে ওই ব্যক্তিকে হাসপাতালে রেখে পালিয়ে যান। তাৎক্ষণিক ইসিজি করে দেখা যায় নূর আলম মারা গেছেন। তবে ময়না তদন্ত করলে তার মৃত্যুর নিশ্চিত কারণ জানা যাবে। পরে তার পরিবারের সদস্য তার লাশ শনাক্ত করেছেন।