কোম্পানীগঞ্জে মাওলানা বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি শাহজাহান, সেক্রেটারী দেলোয়ার
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মাওলানা বাজার (রংমালা) পরিচালনা কমিটির দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. শাহজাহান মাঝি, সাধারণ সম্পাদক পদে মো. দেলোয়ার হোসাইন সোহেল এবং কোষাধ্যক্ষ পদে মো. মাসুদ আলম নির্বাচিত হয়েছেন।
১০ অক্টোবর শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তিনটি পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১৪৫ জন ভোটারের মধ্যে ১৪৩ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে মো. শাহজান মাঝি ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. সোহেল পান ৫৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. দেলোয়ার হোসাইন সোহেল ১১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মাঈন উদ্দীন টিটু পান ৩২ ভোট। কোষাধ্যক্ষ পদে মো. মাসুদ আলম ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী নূর আলম পান ৪৫ ভোট।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. আহম্মদ উল্যাহ। সহকারী নির্বাচন কমিশনের সদস্য ছিলেন শেখ ফরিদ আহমেদ, মাওলানা ফরিদ উদ্দীন, ওসিম উদ্দিন ও বেলায়েত হোসেন।
নির্বাচন কমিশনার মো. আহম্মদ উল্যাহ বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করলেও সার্বিক পরিবেশ ছিল সুন্দর। আশা করি, নবনির্বাচিত কমিটি বাজারের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং বাজারের উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি ঃ
অভিষেক অনুষ্ঠানে সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নব নির্বাচিত সভাপতি আবদুল ওদুদ সভাপতিত্ব করেন৷এবং নব-নির্বাচিত সহ-সভাপতি নুরুল হুদা শাহাজান ও সাধারণ সম্পাদক আবদুল্যাহ আল মামুন যৌথ পরিচালনা করেন৷
ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে কাজ করে চলছেন। তারই আলোকে আজকের এ ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী বলেন, ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে সফিউল্যাহ’র মতো ব্যক্তিরা।