এম শরীফ ভূঞা, ফেনী :
কিছুদিন এখানেতো আর কিছুদিন অন্যখানে। থাকার জন্য নিজেদের একটু ভূমি আর ঘর ছিলো না। ৪০ বছর ধরে ভাসমান জীবন। অবশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার জমিসহ একটি ঘর পেয়ে তাদের ৪০ বছরে দুঃখ ঘুচল। সন্তানদের নিয়ে মরিয়ম আজ সেই ঘরে উঠেছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে ছাগলনাইয়ায় ৩৮ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘর প্রদান করা হচ্ছে। বিবি মরিয়ম ছাগলনাইয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড মটুয়া নতুন পাড়ায় স্থাপিত আশ্রয়ণ প্রকল্পে একটি ঘর পেয়েছেন।
পান খেয়ে ঠোঁট লাল, সেই ঠোঁটের কোনে প্রাণখোলা উচ্ছ¡াস। যেনো রাজ্যের সব হাসি ভিড় করেছে মরিয়মের মুখে। এমন হাসি খুব কম দেখা মেলে। ষাটোর্ধ্ব মরিয়মের এ হাসির কারণ দীর্ঘ ৪০ বছর পর ভূমিহীন থেকে ভূমির মালিক হওয়া ও নিজের ঘরে পা রাখার। অধরা স্বপ্ন বাস্তব হওয়ার।
মরিয়মদের স্থায়ী নিবাস ছিলো বরিশালের কলাপড়া থানাধীন রহমতপুর গ্রামে। চল্লিশ বছর আগে নদী ভাঙ্গনে তাদের ভিটেমাটি নদীগর্ভে বিলীন হলে স্বামী-সন্তান নিয়ে চলে আসেন ফেনীর ছাগলনাইয়ায়।
মুজিববর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীনদের জন্য ঘর পেয়ে চার দশকের কষ্ট ভুলে আনন্দিত ছাগলনাইয়ার বিবি মরিয়ম ও তার পরিবার। তার স্বামী ফজলুল হক হাওলাদার, দুই ছেলে ও দুই কন্যা সন্তানকে নিয়ে ছাগলনাইয়ায় এসে মির্জার বাজার এলাকায় আশ্রয় নেয় অসহায় পরিবারটি।
সেখানে একটি রাইস মিলে বিবি মরিয়ম ও তার স্বামী দুইজনে কাজ শুরু করেন। রাইস মিলের পাশে একটি ঘর ভাড়া নিয়ে চলতে থাকে তাদের সাংসারিক জীবন। সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে বড় হয়ে উঠে তাদের চার ছেলে মেয়ে। চার সন্তানের মধ্যে বড় ছেলে প্রতিবন্ধী। প্রাপ্ত বয়স্ক হওয়ার পর দুই কন্যাকে বরিশালের ছেলের সঙ্গে বিয়ে দেন এবং দুই ছেলেকেও বিয়ে করান মরিয়ম দম্পত্তি।
মরিয়ম ও তার স্বামী দীর্ঘ বছর যাবত রাইস মিলে শ্রম দিয়ে সংসার খরচ জোগাড় করলেও হঠাৎ বন্ধ হয়ে যায় সেই রাইস মিলটি। এরপর স্বামী ফজলুল হক হাওলাদার এদিক ওদিক ফেরি করে পান-সিগারেট বিক্রির কাজে লেগে যান। মরিয়মের বড় ছেলে প্রতিবন্ধী হওয়ায় কোন কাজ করতে অক্ষম হলেও ছোট ছেলে এনায়েত ভটভটি চালানোর কাজে নিয়োজিত হয়। অভাবের সংসারে কিছুটা আলো দেখতে শুরু করেন তারা।
চল্লিশ বছর আগে নদী ভাঙ্গনের কবলে নদীগর্ভে ভিটেমাটি বিলীন হয়ে যাওয়ায় বিবি মরিয়ম দম্পতি সুদূর ছাগলনাইয়ায় এসে নতুন জীবন গড়ার স্বপ্ন বুকে লালন করে কর্মযজ্ঞ চালাতে থাকলেও নিজস্ব একটি আশ্রয়ের স্বপ্ন ছিল তার বহুদিনের।
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি পাকা ঘরবাড়ি পেয়ে জীবনের সবচেয়ে বড় স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে বলে জানান বিবি মরিয়ম। তিনি বলেন, এ উপহার তার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। আশ্রয়ণ প্রকল্পে ঘর পেয়ে মনের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বিবি মরিয়ম এসব কথা বলেন।
এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার অধরা স্বপ্নকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবতায় রূপ দিয়েছেন। তিনি বলেন, চল্লিশ বছর অন্যের ঘর ভাড়া নিয়ে স্বামী সন্তান নিয়ে অতিকষ্টে দিনাতিপাত করেছি এখন নিজের ঘরে বসবাস করতে পেরে আমি ও আমার পরিবার অত্যন্ত খুশী।
ফেনী জেলা
-
ফেনী প্রতিনিধি : ফেনী-নোয়াখালী মহাসড়কের পাঁচগাছিয়া বাজার সংলগ্ন এলাকায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি …
-
ফেনী প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফেনীতে জেলা যুবদলের উদ্যেগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফেনী …
-
সংবাদদাতা, আজকের সময় : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) পরিচালিত অভিযানে ৩৭ লক্ষ ১২ হাজার টাকা মূল্যমানের ভারতীয় শাড়ি এবং ডায়না মিনি পিকআপ আটক করা হয়। ১৫ …
-
সংবাদ বিজ্ঞপ্তি : ফেনীর কৃতি সন্তান সুজন-সুশাসনের জন্য নাগরিক জাতীয় কমিটির সদস্য, সাবেক সহ-সভাপতি ও নির্বাহী পরিষদ সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি কাজী এবাদুল হকের ইন্তেকালে গভীর শোক জানিয়েছে সুজন ফেনী জেলা …
-
এম শরীফ ভূঞা : ভোর থেকে রাত পর্যন্ত প্রিয়জনদের নিয়ে ঘুরতে আসা পর্যটকদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। শিক্ষা, ব্যবসা ও রেমিট্যান্সে অগ্রসর জেলা ফেনীর সর্ববৃৎ উপজেলা সোনাগাজী। এ …
-
দাগনভূঞা প্রতিনিধি : দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর সমাজ উন্নয়ন সংস্থার ঈদ পূর্ণমিলনী, এপ্রোন উন্মোচন এবং আইডি কার্ড হস্তান্তর অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করা হলো। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় …
-
দাগনভূঞা প্রতিনিধি, আজকের সময় : দাগনভূঞা উপজেলার ৫নং ইয়াকুবপুর ইউনিয়ন চন্ডিপুরে মিন্নাত আলী মিয়াজী বাড়ির জামাল উদ্দিনের মেয়ের অসহায় পরিবার কে ইয়াকুব প্রবাসী ফোরামের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়। …
-
মোঃ মহি উদ্দিন, পরশুরাম : সম্প্রতি ফুলগাজীতে বনবাসী অসহায় অনাহার মানুষের মাঝে ত্রান বিতরণের বাধা কে কেন্দ্র করে বিএনপি ডাকা বিক্ষোভ কর্মসূচি প্রতিহত করার লক্ষ্যে পরশুরাম উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল …
-
মোঃ মহি উদ্দিন : পবিত্র ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় উৎসব। আর মাত্র কয়েক দিন পরেই উদযাপন করা হবে পবিত্র ঈদুল আজহা।চাঁদ দেখা মাত্র চর্তুরদিকে গুঞ্জন চলছে কোরবানি নিয়ে।বাড়িতে বাড়িতে চলছে …