শহর প্রতিনিধি :
এ জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দিতে যাঁদের বিশেষ ভূমিকা রয়েছে সেইসব শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী ৯ গুনী ব্যক্তিদের ‘শিক্ষা সম্মননা-২০২৩’ প্রদান করেছে স্থানীয় দৈনিক ফেনীর সময়। পত্রিকাটির ১৫বর্ষে পদার্পন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের সম্মাননা সূচক ক্রেষ্ট, উত্তরীয় ও উপহার দেয়া হয়।
বুধবার (২১ জুন) বিকালে শহরের বেষ্ট ইন চাইনীজ রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি পিপি হাফেজ আহম্মদ, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদন উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন।
সম্মাননাপ্রাপ্তদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন ফেনী সরকারী কলেজের প্রাক্তণ অধ্যক্ষ ও ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক, দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল কলেজের প্রাক্তণ অধ্যক্ষ অধ্যাপক রফিক রহমান ভূঁইয়া, ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডিএ বিলকিস আরা চৌধুরী, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।
অপরাপর সম্মাননাপ্রাপ্তরা হলেন- আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবুল হাসেম (মরনোত্তর), ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জালাল উদ্দিন আহমদ (মরনোত্তর), ফেনী সেন্ট্রাল হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও আমৃত্যু সভাপতি কামাল হাসান চৌধুরী (মরনোত্তর), সোনাগাজীর আমিরাবাদ বিসি লাহা উচ্চ বিদ্যালয়ের আমৃত্যু সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই (মরনোত্তর), ছাগলনাইয়ার মৌলভী সামছুল করিম কলেজ ও নুরুন নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নুরুন নেওয়াজ সেলিম ও দাগনভূঞার সিলোনীয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মৌলভী ছাঈদুর রহমান (মরনোত্তর)।
খামারিরা বলছেন, ঈদ উপলক্ষে তাদের অধিকাংশ গরু বিক্রি হয়ে যাবে। ইতোমধ্যেও বিক্রি হয়েছে অনেক। বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা আসায় তাদের সামনেই লাইভ ওয়েট পদ্ধতি ব্যবহার করছেন খামারিরা। তা ছাড়া ঘাস, ভুট্টাসহ পুষ্টিকর খাবার খাওয়ানো হয় পশুগুলোতে। এতে করে মাংসের পুষ্টিগুণও ভালো পাওয়া যাবে বলে মনে করেন তারা।
মঙ্গলবার দুপুরে কোর্ট প্রাঙ্গণে প্রগতিশীল আইনজীবী পরিষদ ফেণীর আহ্বায়ক এড, সমির চন্দ্র কর এর সভাপতিত্বে ও সদস্য সচিব এড, সামসুদ্দিন মজুমদার এর সঞ্চালনায় মানববন্ধনে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বক্তব্য রাখেন, ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি এড, আবুল বশর চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক এড, আবদুস ছাত্তার ,এড নুরুল আফছার চৌধুরী মুকুল, এড সৈয়দ আবুল হোসেন, এড শহীদুল ইসলাম সেলিম ও আইয়ুব আলী মিলন প্রমুখ।

ভালোর সঙ্গে আলোর পথে স্লোগানকে ধারন করে ০৭ জুন বুধবার বিকেলে ফেনী দারুননাজাত মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার শেখ মুহাম্মদ হেলালুদ্দিন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পাপিয়া আচার্যীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল, উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল গণি, মোহাম্মদ আবদুল মোতালেব, মোহাম্মদ মোশাররফ হোসেন, কানিজ ফাতেমা, পরিচালনা কমিটির সভাপতি এস এম আলা উদ্দিন ভূঁইয়া, পিটিএ সভাপতি আইয়ুব আহাম্মদ, সহকারি শিক্ষক সালমা, মোহাম্মদ সেলিম মিয়া, বিশুদেব দাস, আবু জাফর সালেহ্ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক কামাল উদ্দিন।
এ সময় রাসায়নিক রং মেশানো ৩৩টি প্লাস্টিকের বস্তায় এক হাজার ৯২ কেজি হলুদ ও ৬২ কেজি শুকনো মরিচের গুঁড়া উদ্ধার করা হয়।