ফেনী সদর
আজকের সময় রিপোর্ট :
আলাউদ্দিন সবুজ রাজধানীর টেলিভিশন কর্তৃপক্ষ স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।সবুজ বর্তমানে দৈনিক স্বদেশ বিচিত্রার ফেনী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
তাছাড়া কানাডিয়ান হেলপ ফোরাম ফেনী বাংলাদেশের প্রতিষ্ঠাতা হিসেবে অসহায় ও দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিট ও বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
তিনি কর্মক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন।
স্টাফ রিপোর্টার, আজকের সময় :
রশিদ আনোয়ারা মেমোরিয়াল ফাউন্ডেশন এর তৃতীয় বর্ষপূর্তি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অর্ধ শতাধিক শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধসহ সুন্নতে খৎনার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৪ ফেব্রুয়ারী সকালে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুরে চিকিৎসা ক্যাম্পে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি সুন্নতে খৎনা উদ্বোধন করেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন রশিদ আনোয়ারা মেমোরিয়াল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ডাক্তার মোহাম্মদ খুরশিদ আলম।
উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা( অব.) মোহাম্মদ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন , দাগনভূঞা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আশিষ দত্ত, দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা ও স্থানীয় ইউপি সদস্য শাহআলম বাবুল প্রমুখ।
মাস্টার রণজিৎ কুমার নাথের সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার সভাপতি এম এমরান পাটোয়ারী, বণিক বার্তার ফেনী জেলা প্রতিনিধি নুর উল্যাহ কায়সার, দৈনিক ফেনীর সময় এর চীফ রিপোর্টার আরিফ আজম, দৈনিক ভোরের ডাক এর ফেনী জেলা প্রতিনিধি মোল্লা ইলিয়াছ, শিক্ষানুরাগী গিয়াস উদ্দিন ও মাওলানা আবদুল মতিন প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় রশিদ আনোয়ারা মেমোরিয়াল ফাউন্ডেশন এর উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধসহ প্রায় অর্ধ শতাধিক গরীব অসহায় শিশুকে সুন্নতে খৎনা করানো হয়েছে।
শেখ আশিকুন্নবী সজীব, আজকের সময় :
ফেনীতে শিল্প ও সাহিত্যের পত্রিকা ‘কথার কাগজ’ এর জেলা সাহিত্য সমাবেশ এবং মত-বিনিময় সভা রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের মিজান রোডের জুম্মা শপিং সেন্টারের ক্রাউন ওয়েস্ট রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কথার কাগজের প্রধান সম্পাদক কেতন শেখ এর সভাপতিত্বে ও সাংবাদিক শেখ আশিকুন্নবী সজীবের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর ফেনীর নিজস্ব প্রতিবেদক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের,কবি মোহাম্মদ ইকবাল চৌধুরী,কথার কাগজের প্রধান নির্বাহী কর্মকর্তা ফারাহ জেহির,নির্বাহী সম্পাদক ও ঢাকা জেলা প্রতিনিধি অয়ন আবদুল্লাহ।
এতে স্বাগত বক্তব্য রাখেন কথার কাগজের ফেনী প্রতিনিধি রাশেদুন্নবী চৌধুরী রাজীব।
কথার কাগজের প্রধান সম্পাদক কেতন শেখ বলেন, কথার কাগজ বাংলা সাহিত্যের প্রবহমান ধারায় ও সাহিত্যের প্রসারে সমকালীন গুনগত মান-নির্ভর এবং আলোকিত সাহিত্যিক প্রয়াসকে আরো সুদৃঢ়ভাবে সম্পৃক্ত করার একটি প্রাতিষ্ঠানিক উদ্যোগ। এই চেতনায় এবং অগ্রযাত্রায় কথার কাগজ সারা বাংলার সাহিত্যিক, কবি, সাহিত্য-আলোচক, বিশ্লেষক, গবেষক ও সর্বোপরি সাহিত্য অনুরাগীদের সাথে মিলিত হয়ে সংলাপ, আলোচনা ও সম্পাদিত প্রকাশনায় অঙ্গিকারবদ্ধ।এই ভাবনা থেকেই কথার কাগজের সৃষ্টি।
মত-বিনিময় সভায় বক্তব্য রাখেন ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া,কবি মো: ইকবাল আলম,কবি উত্তম দেবনাথ,কবি শিখা সেন গুপ্তা,বাংলা নিউজ টুয়েন্টি ফোর ডটকমের স্টাফ রিপোর্টার সোলায়মান হাজারী ডালিম প্রমুখ।
জেলা সাহিত্য সমাবেশে কবি,সাহিত্যিক,সাংবাদিক,সাংস্কৃতিক- সামাজিক সংগঠকবৃন্দরা উপস্থিত ছিলেন।
শেষে প্রত্যেক অতিথিদের হাতে শুভেচ্ছা স্বরূপ বই উপহার দেয়া হয়।
নিজস্ব প্রতিবেদক :
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ফেনীতে নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ল্যাপটপ বিতরণ করেছেন।
বুধবার দুপুরে ফেনী শহরের ট্রাংক রোডের পিটিআই মাঠে জেলা প্রশাসন এবং তথ্য ও প্রযুক্তি অধিদপ্তর এ আয়োজন করে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে হার পাওয়ার প্রকল্পের আওতায় ফেনী ছাড়াও চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার মোট ৭৪৫ জন নারী প্রশিক্ষণার্থীকে ল্যাপটপ বিতরণ করা হয়। এর মধ্যে ফেনীর ২৪০ জন ছাড়াও লক্ষ্মীপুরে ২৬৫ ও চাঁদপুরে ২৪০ জন নারী রয়েছেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শাহীনা আক্তারের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, পুলিশ সুপার জাকির হাসান ও ই-ক্যাব প্রেসিডেন্ট শমী কায়সার।
আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোস্তফা কামাল। এছাড়া প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফেনীর চৈতি সাহা, লক্ষ্মীপুর জেলার ইসরাত জাহান তানজিনা ও চাঁদপুর জেলার সাবিহা জামান।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বিশ্বজয়ের হাতিয়ার একটি স্মার্ট ল্যাপটপ। প্রতিবছর ২০-২৫ লাখ তরুণ-তরুণী কর্মক্ষেত্রে প্রবেশ করছেন। সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয়। সবাই ইউরোপ, মধ্যপ্রাচ্যে চলে যেতে পারবে না। তাহলে নিজের গ্রামে বসে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্র তৈরি করতে হবে। তরুণ-তরুণীদের ওপর নির্ভর করছে স্মার্ট বাংলাদেশ।
পলক আরও বলেন, দেশে যৌতুকপ্রথা ব্যাধি হয়ে উঠেছিল। ৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী সিদ্ধান্তে নারী শিক্ষার প্রসার, যৌতুক প্রথার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখে। এক সময় প্রাইমারি স্কুলে অনেক বেশিপুরুষ শিক্ষক ছিলেন। এখন ৬০ শতাংশ নারী। প্রধানমন্ত্রীর অসংখ্য সিদ্ধান্তে নারীর ক্ষমতায়ন ও কর্মক্ষেত্র তৈরি হয়েছে।
সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, ২০০৯ সালে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন অনেকে হাস্যরস করেছেন। ১৫ বছর পর প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন স্মার্ট বাংলাদেশ। স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি ২০৪১ সাল পর্যন্ত পরিকল্পনা করেছেন। আজ একটি ল্যাপটপ একজন তরুণীকে মাথা উঁচু করে থাকার প্রেরণা দেবে।
সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিক প্রয়োজন। পুরুষের পাশাপাশি নারীরাও পিছিয়ে নেই। আজ যারা ল্যাপটপ পাচ্ছেন তাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
এরপর প্রতিমন্ত্রী পলক পরশুরাম উপজেলার আলাউদ্দিন আহমেদ নাসিম কলেজ সংলগ্ন শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের নির্ধারিত জায়গা পরিদর্শন করবেন।
দাগনভূঞা উপজেলা কো-অর্ডিনেটর আল ইমরান জানান, উইমেন আইটি সার্ভিস প্রোভাইডার কোর্সে ছয় মাসব্যাপী ৮০ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারা প্রশিক্ষণ শেষে অনলাইন ও অফলাইনে কাজ করার সুযোগ পাবেন।
শহর প্রতিনিধি, আজকের সময় :
ফেনীর পশ্চিম ডাক্তারপাড়ায় অতিথি পরিচয় দিয়ে একটি বাসায় ঢুকে সদস্যদের করে কৌশলে স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে এ চক্রের তিন সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় একটি মামলা করেছেন।
গ্রেপ্তাররা হলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের গজারিয়া পাড়ার হাসান সিকদারের মেয়ে তানিয়া আক্তার সাদিয়া (৩২), পিরোজপুর জেলার নতুন বাজার গ্রামের আলতাফ হোসেনের ছেলে বাপ্পি হাসান নাহিদ (২৬) এবং ঢাকার আদাবর আলিফ হাউজিংয়ের নিহত সেলিম মিয়ার ছেলে মো. জাকির হোসেন (৪৫)। এ সময় চক্রের সদস্য ওই নারীর কাছ থেকে এক ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রোববার (২৮ জানুয়ারি) ফেনী পৌরসভার পশ্চিম ডাক্তারপাড়া রফিক ম্যানশনের তৃতীয় তলায় ব্যবসায়ী মো. রফিকুল ইসলামের বাসার গৃহপরিচারিকা বাসা পরিষ্কার করছিলেন। তখন দরজা খোলা পেয়ে কৌশলে তানিয়া বাসায় ঢুকে নিজেকে অতিথি হিসেবে পরিচয় দেন। পরে রফিকের স্ত্রীর সঙ্গে গল্পের ছলে স্বর্ণালংকারের কথা জিজ্ঞাসা করেন। একপর্যায়ে তাদের অচেতন করে আলমারি থেকে ৭ ভরি ৮ আনা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান তিনি।
ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বলেন, প্রতারক তানিয়া আক্তার ঘরে আসার পর নিজেকে আমার আমেরিকা প্রবাসী ভাতিজি বর্ষার বান্ধবী পরিচয় দেন এবং তারা একসঙ্গে আমেরিকায় থাকেন বলে জানান। তখন আমার স্ত্রী তাকে বসতে বলেন।
দুপুরে খাবার খেতে বাসায় এসে আমার স্ত্রীকে কিছুটা অসুস্থ দেখি। বাসার জিনিসপত্র এলোমেলো, আলমারি ও গয়নার বাক্স খোলা অবস্থায় দেখতে পাই। পরে আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে প্রতারককে শনাক্ত করি। পরে ওইদিন বিকেলে সদর উপজেলার পাঁচগাছিয়ায় একটি বাড়িতে চুরি করতে গেলে চক্রের তিনজনকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, এ ঘটনায় আটক প্রতারক চক্রের তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দীপঙ্কর শীল:
ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড় মধ্যম চাঁদপুর গ্রামের লক্ষীগোবিন্দ সেবাশ্রম নাট মন্দির উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধায় প্রধান অতিথি নবনির্মিত নাট মন্দির উদ্বোধন করেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শুসেন চন্দ্র শীল, বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সাধারন অনিল নাথ, মাস্টার রত্নেশ্বর দাশ, লেমুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ উদ্দিন নাছিম, কালিদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিম, ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক নুরুল আমিন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরামুজ্জামান রাজু, সাবেক সভাপতি শেখ আবদু শুক্কুর মানিক, ইউপি সদস্য জুলফিকার আলী, মহিলা ইউপি সদস্য ফাতেমা আক্তার, মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রবির কর্মকার, সাধারন সম্পাদক শংকর চন্দ্র শীল, উৎসব কমিটির সভাপতি পরেশ নাগ, বাবুল শীল সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেন মন্দির চলাচলের রাস্তা উন্নয়ন ও শৌচাগার নিম্মান হবে। অনুষ্ঠান শেষে উপস্থিত শতাধিক ব্যাক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়।
আজকের সময় রিপোর্ট :
ফেনীতে স্বেচ্ছাসেবী সংগঠন সুর্যোদয় ফাউন্ডেশন বাংলাদেশ এর সুবিধাবঞ্চিত, পথচারী, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠন এর মো: হোসাইন, আসমা বিনতে আশ্রাফ, কাজী নজরুল হায়দার, বাকের উদ্দিন, শামীম হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ ছিন্নমূল হতদরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র তুলে দেন।
প্রেস বিজ্ঞপ্তি:
স্কুলের সহকারী প্রধান শাহ আলমসহ শিক্ষক এবং অভিভাবকদের অনেকে বই উৎসবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘লেমুয়া একাডেমি আমাদের স্বপ্নের প্রতিষ্ঠান, এখান থেকে আগামী দিনের নেতৃত্ব তৈরি করার জন্যই প্রতিষ্ঠানের যাত্রা। আগামীতে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সচিব, প্রফেসর, ইঞ্জিনিয়ার, আইজিপিসহ বড় বড় পদ অলংকৃত করবে এটা আমাদের স্বপ্ন।’
তিনি বলেন, লেমুয়া একাডেমির স্লোগান ‘আগামী দিনের সোনালী মানুষ গড়ার কারিগর’, এই স্লোগান প্রত্যেক শিক্ষক-শিক্ষার্থীর বুকে ধারন করে পথ চলতে হবে। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের ভালো মানুষ, ভালো ছাত্র এবং ভালো ধার্মিক হওয়ার আহবান জানান।
সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠান প্রধান আরিফুল ইসলাম বলেন, নতুন বছরের প্রথমদিনে শিক্ষার্থীদের একটা অংশের হাতে বই তুলে দিতে পেরে আমরা আনন্দিত। সরকারের শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান তিনি।
তিনি জানান, ১০ জানুয়ারি বুধবার থেকে নতুন বছরের ক্লাস শুরু হবে।
ফেনী প্রতিনিধি :
ফেনী শহরের মধ্যম চাঁড়িপুর এলাকায় এক শিশুকে (৮) ধর্ষণচেষ্টার অভিযোগে হারুনুর রশিদ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার হারুনুর রশিদকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে এ ঘটনায় মঙ্গলবার রাতে ফেনী মডেল থানায় ধর্ষণচেষ্টার মামলা হয়ে।
শিশুটির মা জানান, স্বামী চলে যাওয়ার পর মেয়েকে নিয়ে মৌলভী ইব্রাহিম সড়কের এক বাসায় ভাড়া থাকেন তিনি। প্রতিবেশী শেখ কামালের বাসায় ভাড়া থেকে শহরের বিভিন্ন স্থানে ফুটপাতে পিঠা বিক্রি করেন হকার হারুনুর রশিদ। এ সুবাদে হারুনের পিঠা তৈরির বিভিন্ন মসলা ও ভর্তা তৈরি করে দেন ওই শিশুর মা। তার কাছে দুদিনের কাজের পাওনা টাকা নিতে রোববার সকালে মেয়েকে হারুনের বাসায় পাঠান। টাকা দেওয়ার কথা বলে বাসার ভেতরে নিয়ে মেয়ের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। মেয়ের ফিরতে দেরি হওয়ায় ডাকাডাকি করলে হারুন তাকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়।
ফেনী মডেল থানার (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, ধর্ষণচেষ্টার মামলায় হারুনুর রশিদকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।