দাগনভূঞা প্রতিনিধি, আজকের সময় :
ফেনীর দাগনভূঞা উপজেলার দুধমুখা ইয়াকুবপুর ইউনিয়নের বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরন ও নবনির্বাচিত সভাপতি সংবর্ধনা অনুষ্ঠান বুধবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রবাস থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসার চেয়ারম্যান কোরবান আলী রাজা। বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসার সভাপতি প্রবাসী শিক্ষানুরাগী ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাদ্রসা পরিচালনা কমিটির সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক শিমুল, সাবেক প্রধান শিক্ষক ইমাম হোসেন, পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন কিরন, দাগনভূঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইয়াছিন রনি, স্থানীয় ইউপি সদস্য ইসমাঈল হোসেন ক্বারী, প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আমিরুল ইসলাম, উপশিক্ষা পরিচালক ফখরুল ইসলাম প্রমুখ।
এছাড়া মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুম হাজী শফি উল্যাহ প্রতিষ্ঠিত মাদ্রাসাটি বিগত কয়েক বছর যাবত বিভিন্ন বেসরকারি বৃত্তি প্রাপ্ত হয়ে মেধার স্বাক্ষর রাখছে।
শেষে মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি ওমর ফারুককে সংবর্ধনা প্রদান করা হয় এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হয়।
দাগনভূঞা
আজকের সময় রিপোর্ট :
ফেনীর দাগনভূঞা উপজেলার সরকার অনুমোদিত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ৫নং ‘ইয়াকুবপুর প্রবাসী ফোরাম’র ২০২৪-২৫ সালের কার্যকরি কমিটি ঘোষনা অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ সালের কার্যকরী কমিটিতে প্রধান সমন্বয়ক নুরুল হুদা হুদন, সমন্বয়ক পদে এনামুল কবিরে রুবেল, এমরান চৌধুরী, আফসার আজিম, মোশাররফ হোসেন রিবন, শেখ রাসেল। এছাড়া প্রধান উপদেষ্টা পদে আবুল ফোরকান বুলবুল চেয়ারম্যান ও সভাপতি পদে মোঃ শহিদ উল্যাহ এবং একরামুল হক’কে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
সোমবার রাতে ইয়াকুবপুর ইউপি কার্যালয় মিলনায়তনে কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফোরামের উপদেষ্টা ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল। ফোরামের সভাপতি শহিদ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দাগনভূইয়া উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা কুদরত হোসেন, দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ মালদার, ইউনিয়ন আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এয়াছিন মোল্লা ও ফোরামের উপদেষ্টা আলী আকবর শাহীন, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন রনি।
ফোরামের দেশীয় সমন্বয়ক মাস্টার সাজেদুল ইসলাম কমলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপি প্যানেল চেয়ারম্যান সেলিনা আক্তার, সদস্য জয়নাল আবেদীন, ফোরামের সাংগঠনিক সম্পাদক সঞ্জিব চক্রবর্তি, দেশীয় সমন্বয়ক শ.ম. সাজু, ইস্কান্দার শাহজাদা বাবু, আব্দুল হাকিম বাবলু ও প্রমুখ।
ইয়াকুব পুর প্রবাসী ফোরামের গত তিন বছর যাবৎ মানব কল্যানে, অসহায় হতদরিদ্র, অসুস্থ মানুষের চিকিৎসা সেবা সহ আত্ব মানবতার সেবা খাতে এক কোটি টাকা দান অনুদান দিয়ে বেশ আলোচিত ও প্রশংসিত হয়েছে ।
স্টাফ রিপোর্টার, আজকের সময় :
দাগনভুইয়া উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ৫নং ইয়াকুবপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ২০২৩ সালে অনুষ্ঠিত বৃত্তি পরিক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দুধমুখা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইয়াকুবপুর ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল।
দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বৃত্তি ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক।
বৃত্তি পরিক্ষা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক সাজেদুল ইসলাম কমল ও বৃত্তি ফাউন্ডেশনের শিক্ষা সম্পাদক ডিঃ কৃষিবিদ আব্দুল্লাহ আল মারূফের সঞ্চালনায় বক্তব্য রাখেন,, ইয়াকুবপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এয়াছিন মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার রানা, ফেনী সাংবাদিক ইউনিটির সাধারন সম্পাদক এম শরীফ ভূঞা, ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান সেলিনা আক্তার, বৃত্তি ফাউন্ডেশনের সহ-সভাপতি ইস্কান্দার শাহজাদা, সহ-সভাপতি মাস্টার কামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ইয়াকুব রকি, দাগনভুঁইয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইয়াছিন রনি, উত্তর চন্ডিপুর ইসলামীয়া দাখির মাদ্রাসার সুপার মাওলানা ফয়েজ উল্যাহ, দুধমুখা আইডিয়াল স্কুলের শিক্ষক বাকের হোসেন, বরইয়া আদর্শ একাডেমীর প্রধান শিক্ষক কামরুল হাসান রিজভী, বৃত্তি ফাউন্ডেশনের প্রবাসী সদস্য কামাল হোসেন, সঞ্জীব ভট্টাচার্য, বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসার সুপার আমিনুল ইসলাম প্রমুখ।
পরীক্ষায় ৩য় থেকে ৮ম শ্রেনি পর্যন্ত অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ২৫ জন ট্যালেন্টপুলে ও ৮৪ জন সাধারন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়েছেন।
দাগনভূূঞা প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞা উপজেলার বিভিন্ন গ্রামের সরিষা ফসলের মাঠে হলদে শাড়ি পরে লাখ লাখ নববধূ যেন বিচরণ করছে। সরিষার হলদে ফুলে ছেয়ে গেছে ফসলের মাঠের পর মাঠ। মাঠের দিকে তাকালে গ্রাম জুডে যেন হলুদ গালিচা বিছানো হয়েছে।
দাগনভূঞায় উপজেলার চলতি মৌসুমে উপজেলার সরিষা চাষা হয়েছে ২২৫ হেক্টর জমিতে। প্রচলিত দেশি সরিষার চেয়ে ফলন বেশি হওয়ার বারি সরিষা -১৪, ১৭ ও১৮ বিনা সরিষা ৪, ৯ ও ১১ জাতের সরিষা চাষে কৃষকরা আগ্রহী হচ্ছে। স্বল্প খরচ আর কম সময়ে উৎপাদন হওয়ায় সরিষা চাষে ঝুঁকছে দাগনভূঞার কৃষকরা। উন্নত জাতের সরিষা চাষ করে লাভবান হচ্ছে তারা। ফলে অন্যান্য বছরের তুলনায় এবছর দ্বিগুন সরিষা চাষ। অনেকেই আমন দান সংগ্রহের পর জমি ফেলে না রেখে সরিষা চাষ শুরু করেছেন। এরপর আবার বোরো ধান রোপন করবেন তারা উন্নত জাতের বারি সরিষা -১৪, ১৭ ও১৮ বিনা সরিষা ৪, ৯ ও ১১ গাছের উচ্চতা হয় দেড় থেকে দুই ফুটের মত। আগে সরিষা গাছ বড় হলেও ফলন কম হতো। নতুন জাতের ছোট আকারের এর সরিষা গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত ফল আসছে। বীজ বপনের ৭০ দিনের মধ্যেই জমি থেকে সরিষা সংগ্রহ করা যায়। সরিষার বড় শক্র জাব পোকা। দাগনভূঞায় এখন পর্যন্ত জাব পোকা আক্রমন দেখা যাচ্ছে না বলে কৃষকরা জানান। এ দিকে চলতি বছরের দাগনভূঞায় সরিষার বাম্পার ফলন হবে বলে আসা করছে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা।
সরিজমিনে পরিদর্শনে বিভিন্ন গ্রামের চাষিরা জানানম এবার প্রতি বিঘা জমি থেকে ৬-৭ মন সরিষা উৎপাদন আসা করছেন তারা। অনুকূল পরিবেশের কারণে এবার চলতি রবি মৌসুমে দাগনভূঞা লক্ষমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষা চাষ হয়েছে।
দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর গ্রামের সরিষা চাষে আবুল খায়ের বলেন, ইরি-বোরো চাষে খরচ বেড়ে যাওয়ায় বোরো আবাদের আগে খরচ পোষাতেই সরিষা চাষে আগ্রহী হয়ে উঠছেন এখানকার কৃষকরা। নতুন জাতের বারি সরিষা -১ রোপনে উৎসাহিত করায় কৃষকরা ভালো ফলন পাচ্ছেন।
দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের লালপুর গ্রামের সরিষা চাষে নেজাম উদ্দিন জানান, প্রতিবিঘা জমিতে সরিষা চাষে খরচ হয় সর্বোচ্চ ৩ হাজার টাকা। প্রতিমণ সরিষা বিক্রি করা যায় ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা দরে। প্রতি বিঘাতে গড়ে ৭ মণ সরিষা উৎপাদন হলে বিঘা প্রতি ১৫-১৬ হাজার টাকা লাভ করা যায়।
দাগনভূঞা উপ সহকারি কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফ বলেন, জমিতে সরিষার আবাদ করলে ওই জমিতে সরিষার পাতা পড়ে জৈব সার উৎপাদন হয় পরবর্তীতে ঐ জমিতে ফসলের ফলন ভালো উৎপাদন হবে। এতে একদিকে যেমন কৃষকরা লাভবান হবেন,জমির স্বাস্থ্য ভালো থাকবে অপরদিকে পুষ্টিকর ভোজ্য তেলের চাহিদা ও মিটবে। তাই সরিষা চাষ করতে কৃষকদের মাঝে প্রণোদনার কর্মসূচি আওতা বিনামূল্য সরিষার বীজ ও সার দিয়ে উৎসাহিত করা হয়েছে।চতুর্মুখী লাভে সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে, আগামীতেও সরিষা আবাদ বাড়বে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো: মহিউদ্দিন মজুমদার বলেন, কৃষকরা এবছর সরিষার বীজ বেশি চাষ করেছেন। এছাড়া তিনি উপজেলা বিভিন্ন গ্রামে ব্লাক বা ক্ষেত পরিদর্শনসহ ভালো ফলন পেতে চাষাবাদের জন্য কৃষকদের পরামর্শ দিয়েছেন। তাছাড়া আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ভালো ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি আশাবাদী।
MHS/Ajker Somoy
আজকের সময় ডেস্ক :
দাগনভূঞা কম্পিউটার সমিতির সভাপতি ও দাগনভূঞা ইয়ুথ সোসাইটির সাবেক প্রচার সম্পাদক ফেরদৌস হোসেন মাহমুদ জাতীয় দৈনিক কালবেলা পত্রিকায় দাগনভূঞা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন। পত্রিকার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা স্বাক্ষরিত পত্রে ২০২৩ সালের ১০ নভেম্বর থেকে যোগদান কার্যকর করা হয়েছে।
১৯৯২ সালে দৈনিক কালবেলা পত্রিকার আত্মপ্রকাশ হয়। ২০২২ সালের জুন থেকে নতুন আঙ্গিকে পত্রিকাটি প্রকাশিত হচ্ছে।
ফেরদৌস হোসেন মাহমুদ কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমে ২০১৭ মার্স্টাস ইন বিসনেস এডমিনিস্টেশন (এমবিএ) সম্পন্ন করেন। তিনি সংবাদ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।
দাগনভূঞা প্রতিনিধি :
সংগঠক ও ব্যাংকার মিজানুর রহমান হিরো দাগনভূঞা উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন। মিজানুর রহমান হিরো বিগত ৪০ বছর অসংখ্য সংগঠন ও মানব সেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে আসছেন।
সাংগঠনিক সকল দায়িত্ব পালন কালে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
কমিটির সাধারণ সম্পাদক পদে রয়েছেন মাষ্টার নবীউল হক খান।
ফেনী প্রতিনিধি :
ফেনীর দাগনভূঞায় আবদুল আজিজ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ রবিবার দাগনভূঞা পৌরসভার উদরাজপুর গ্রামে অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক স্বপ্নীল চেয়ারম্যান মঞ্জুরুল আলম টিপুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কায়েশ রিপন, দাগনভূঞা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান হিরো, পৌরসভা কাউন্সিলর জিয়াউল হক, সাবেক কাউন্সিলর জিয়া উদ্দিন মাসুদ, ফেনী সাংবাদিক ইউনিটির সাধারণ সাম্পাদক এম শরীফ ভূঞা, দাগনভূঞা প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী ইফতেখারুল আলম, জুলফিকার আলম, দাগনভূঞা ইয়ুথ সোসাইটির প্রকাশনা সম্পাদক এটিএম আতিকুল ইসলাম (বাদল), ফেনী ইউনিভার্সিটি হিসাব বিভাগে কর্মরত মো: সায়েম, ফাউন্ডশনের সদস্য কবির মেম্বার প্রমুখ।
বক্তারা সকল স্বেচ্ছাসেবী সংগঠন ও বিত্তবানদের শীতার্থদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।
শেষে মরহুম আবদুল আজিজের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন বায়তুন নুর জামে মসজিদের ইমাম মাওলানা আরমান।
দাগনভূঞা প্রতিনিধি, আজকের সময় :
দাগনভূঞা উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন বিজয়পুর ফাউন্ডেশনের প্রবাসী সদস্যদের সংবর্ধনা দিলো স্থানীয় আয়োজক বৃন্দ। মঙ্গলবার সকালে ইয়াকুবপুর ইউনিয়নের দুধমুখা বাজারস্থ ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে দেশীয় প্রতিনিধিবৃন্দ প্রবাসী নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন৷ ফাউন্ডেশনের পক্ষ থেকে কোরবান আলী রিপনের স্ত্রীর অসুস্থতা সহযোগিতার মানবিক অনুদানের ৩০ হাজার টাকা হস্তান্তর করেন অতিথিবৃন্দ।
বিজয়পুর ফাউন্ডেশন স্থায়ী কমিটির সহ-সভাপতি আবু তাহের ওয়াসিম এর সভাপতিত্বে ও বাংলাদেশ প্রতিনিধি ইমাম হোসেনের সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কার্যকরি কমিটির সদস্য আবু সায়েম রবিন, সফি উল্যাহ চৌধুরী, আবু নাছের, কামাল উদ্দিন, আরব আমিরাত শাখার নির্বাহী সদস্য মিজানুর রহমান, কাতার শাখার সিনিয়র সহ-সভাপতি আবদুল হালিম, সৌদি আরব শাখার উপদেষ্টা আজিজুল হক, উপ-প্রবাসী কল্যাণ সম্পাদক মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ কবির হোসেন, বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের সেক্রেটারি আবদুর রাজ্জাক শিমুল, ইউপি সদস্য ইসমাঈল ক্বারী, ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি ফখরুল ইসলাম প্রমুখ।
শেষে আয়োজকবৃন্দ সংবর্ধিত অতিথিদের সম্মাননা স্মারক প্রধান করেন।
দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০ টায় অত্যান্ত সুশৃংখলভাবে যথাসময়ে উপজেলার ৭ টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়।
বৃত্তি পরিচালনা কমিটি নেতৃবৃন্দ জানান, প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৩১ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। এসময় দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, এসোসিয়েশনের সাবেক সেক্রেটারি জমির বেগ সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ ইউসুফ মিয়াজী জানান, দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাত টি কেন্দ্রে প্রায় ১৩ শ’ শিক্ষার্থী আনন্দঘন পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে।
এসোসিয়েশনের সভাপতি গোলাম কিবরিয়া আজাদ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, অভিভাবক ও বৃত্তি পরিচালনা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। আগামীতে আরো বৃহৎ পরিসরে বৃত্তি পরীক্ষা আয়োজনের আশা ব্যক্ত করেন।
Ajker somoy Desk Report :
মুক্তিযুদ্ধের সন্মুখ রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, আমেরিকার ইলিনয়স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড, বাকের আহমদ ছিদ্দিকী আমেরিকার শিকাগোতে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২৪শে অক্টোবর ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। ২৫শে অক্টোবর, বুধবার বাদ যোহর নামাজে জানাজা শেষে সেখানে দাফন করা হয়।
ফেনীর দাগুনভুইয়ার কৃতি সন্তান ড, বাকের আহমদ ছিদ্দিকী ১৯৭১ এর মুক্তিযুদ্ধকালে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ভারতের ত্রিপুরার হরিণা মুক্তিযোদ্ধা ক্যাম্প পরিচালনার দায়িত্বে ছিলেন এবং পরবর্তীতে তানদুয়া দেরাদুন মিলিটারি একাডেমি প্রশিক্ষণ কেন্দ্র থেকে তিনি গেরিলা যুদ্ধে প্রশিক্ষণ নিয়ে পার্বত্য চট্টগ্রামের ফ্রন্টে সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন বিএলএফ বা মুজিব বাহিনীর সদস্য হিসেবে। চট্টগ্রামের মরহুম এ,বি,এম মহিউদ্দীন চৌধুরী ছিলেন ঐ বাহীনির কমান্ডার। বিজয়ের মাসে পার্বত্য চট্টগ্রাম মুক্ত করে বীরের বেশে ফিরে আসেন।
স্কুল জীবন চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে হাইস্কুলে, ছাত্র জীবন থেকে উনি খুবই মেধাবী ছিলেন, স্বাধীনতার পর চট্টগ্রামে স্কুল ও কলেজ জীবন শেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইকোনোমিকস এ অনার্স পাশ করে কিছুদিন সেখানে শিক্ষাগতা করে উচ্চ শিক্ষার জন্য কানাডা যান এবং ১৯৮৭ সাল থেকে অবসরের পূর্ব পর্যন্ত উনি আমেরিকার ইলিনয়স ইউনিভার্সিটির ইকোনোমিকস ডিপার্টমেন্টের প্রধানের দায়িত্বে ছিলেন। এই দেশপ্রেমিক আজ পর্যন্ত সরকারের মুক্তিযুদ্ধের কোটা বা ভাতার কোন সুযোগ সুবিধা নেননি।
উনার দু’ ছেলে, দু’ মেয়ে। তারা সবাই উচ্চ শিক্ষা গ্রহণ করে বিয়ে করে বর্তমানে আমেরিকাতেই কর্মরত। তিনি ৬০ দশকের ছাত্রনেতা, ডাকসুর ভিপি, ছাত্রলীগের সভাপতি ড. ফেরদৌস আহমদ কোরেশীর ছোট ভাই ও সাবেক অর্থ মন্ত্রীর সাইদ উজ্জামান এর ছোট ভগ্নীপতি। পিতা মওলানা ছিদ্দিকুর রহমানের ৭তম সন্তান। তিনি প্রতি বছরই দেশে এসে কয়েক মাস থেকে ফিরে যেতেন।