কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি, আজকের সময় :
বাংলাদেশ জামায়েত ইসলামী রামপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোজাদার সামাজিক ব্যক্তিবর্গের সম্মানে আয়েশা জামে মসজিদ সংলগ্নে স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আয়েশা জামে মসজিদের উপদেষ্টা মাওলানা আবদুস সাত্তারের সভাপতিত্বে, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রামপুর ইউনিয়ন শাখার সভাপতি ছানা উল্লাহ তামজীদের সঞ্চালনায় ও রামপুর ইউনিয়ন যুব বিভাগ সভাপতি আবদুর রহমান তানভীরের সার্বিক সহযোগীতায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নায়েবে আমির ও বিশিষ্ট সমাজ সেবক মাওলানা বেলায়েত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন জামায়েত সেক্রেটারি মাষ্টার জাকির হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা শূরা ও কর্ম পরিষদ সদস্য ইমাম উদ্দিন পেয়ার, কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি জিয়াউল হক জিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়েত সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানসহ আরো অনেকে।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ঢাকা ৫৫ নং ওয়ার্ড টঙ্গী শাখা বিএনপির সভাপতি একরামুল হক দুলাল, রামপুর ৬ নং ওয়ার্ড জামায়েত সেক্রেটারি নুরুল ইসলাম, ইবনে সিনা কোম্পানীর ডিপু ক্যাশ অফিসার মাওলানা সাইফুল্লাহ, আয়েশা জামে মসজিদ সভাপতি মাওলানা আবদুল্লাহ, কোম্পানীগঞ্জ ফেন্ডস সোসাইটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কবি মামুন আশরাফ প্রমুখ।
ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। অংশগ্রহণকারীরা এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
সারাদেশ
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর বামনী বাজার হাজি বসির উল্লাহ রোড যুবকদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক বন্ধন, সহানুভূতি ও ধর্মীয় চেতনা জাগিয়ে তোলার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় রমজানিয়া জামে মসজিদ সংলগ্ন এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
রমজানিয়া জামে মসজিদের সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে, মসজিদ সহ-সেক্রেটারি বেলায়েত হোসাইন ফরহাদের সঞ্চালনায় ও আলমগীর, আমীর, অর্নব, ফাহিম এর সার্বিক সহযোগীতায় এতে প্রধান অতিথি ছিলেন রমজানিয়া জামে মসজিদের খতিব মাওলানা বেলায়েত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, মসজিদ সেক্রেটারি প্রফেসর শহিদ উল্লাহ শাহেদ, সহ-সভাপতি সবুজ মেম্বার, বিশিষ্ট সমাজ সেবক সালেহ আহমদ , শিক্ষানুরাগী জয়নাল আবেদীন, মসজিদ কোষাধ্যক্ষ ওমর ফারুক নওশাদ প্রমুখ।
পাড়াপ্রতিবেশি ও এলাকাবাসীর জন্য প্রায় অর্ধহাজারের বেশী ইফতার আয়োজন করা হয়।
ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এলাকার মানুষকে একত্রিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
আজকের সময় প্রতিবেদক :
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার ৩১টি ব্যাংক শাখার ব্যাংকারদের নিয়ে গঠিত ব্যাংকার্স ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফোরামের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মশিউর রহমান, এভিপি এন্ড হেড অব বাঞ্চ, ওয়ান ব্যাংক পিএলসি, বসুরহাট শাখা এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞা, এসপিও/ব্যবস্থাপক, অগ্রণী ব্যাংক পিএলসি, বসুরহাট শাখা, করফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকার্স ফোরাম কোম্পানীগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি মনছুরুল আলম, এসএভিপি এন্ড হেড অব বাঞ্চ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সোনাগাজী শাখা, ফেনী।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন ব্যাংক ম্যানেজার এবং ম্যানেজার অপারেশন তাদের বক্তব্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গ্রাহক সেবা নিশ্চিত করনের মাধ্যমে অর্থনৈতিক সচলতা বজায় রাখার উদ্দেশ্যে গ্রাহক সেবা সহজতর করার লক্ষে পরামর্শ গুলো তুলে ধরেন।
আলোচনা শেষে দোয়া ও ইফতারের আয়োজনের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
আজকের সময়, ফেনী :
ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মধুয়াই ফাউন্ডেশনের উদ্যোগে ফেনীর স্মরণকালের ভয়াবহ বন্যায় অনন্যা অবদানের স্বীকৃতি স্বরূপ স্বেচ্ছাসেবীদের সম্মাননা স্মারক প্রদান, চব্বিশের বন্যা বইয়ের লেখক নজরুল বিন মাহমুদুলকে সংবর্ধনা এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি দলিল লেখক সাহাব উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যবসায়ী মোতালেব হোসেন ভূঁঞার উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, ফেনী সরকারি কলেজ বাংলা বিভাগের বিভাগীয় প্রধান কাজী রেজাউল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাপ্তাহিক স্বদেশ পত্র পত্রিকার সম্পাদক এন এন জীবন, সাম ফরায়েজী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের, পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক এর প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল বিন মাহমুদুল ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মদ, কাতালিয়া ইয়াং সোসাইটির সভাপতি আব্দুল মোতালেব, রোটারেক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রাল এর সভাপতি রো: শাহাদাত হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইসমাইল হোসেন বলেন, ফেনীর স্মরণকালের ভয়াবহ বন্যায় স্বেচ্ছাসেবীদের অবদান আজীবন মনে রাখবে ফেনীবাসী। বিভিন্ন সংগঠনের ন্যায় চব্বিশের বন্যা সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে মধুয়াই ফাউন্ডেশন এর উদ্যোগ প্রশংসনীয়। এমন মানবিক কার্যক্রমের মাধ্যমে মধুয়াই ফাউন্ডেশন অনেক দূর এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন, মাওলানা নিজাম উদ্দিন।
আজকের সময় প্রতিবেদক :
লালমাই অফিসার্স ক্লাব কর্তৃক আয়োজিত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো:ফরহাদ আলম খান (অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক) এর বদলিজনিত এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খিসা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার,উপজেলা কৃষি কর্মকর্তা আউলিয়া খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার ফাহমিদা আফরোজ, উপজেলা প্রকৌশলী সাবরিন মাহফুজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার জাফর আল সাদেক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জিত সেন, উপজেলা আইসিটি কর্মকর্তা আব্দুল আল মামুন, উপজেলা জাইকা কর্মকর্তা সাইফুল ইসলাম,মহাসিন আলম ব্যবস্থাপক সোনালী ব্যাংক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন উপজেলা তথ্য আপা রাবেয়া পারভীন সহ উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাবৃন্দ পরবর্তীতে নতুন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
নোয়াখালী কোম্পানীগঞ্জে ঘুমন্ত পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুর গ্রেপ্তার
মোঃ আলাউদ্দিন লিংকন, স্টাফ রিপোর্টার, আজকের সময় :
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ মার্চ) দুপুরের দিকে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গত সোমবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে শনিবার ১৫ মার্চ রাতে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার আহসান উল্যাহ (৫৫) একই ওয়ার্ডের মৃত আলী আহামদের ছেলে। ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, নির্যাতিত গৃহবধূর স্বামী ডুবাই প্রবাসী। তিনি তার এক সন্তান নিয়ে শ্বশুর-শাশুড়ির সাথে একই বাড়িতে একই বসত ঘরে ভিন্ন ভিন্ন কক্ষে বসবাস করতেন। শ্বশুর আহসান উল্যাহ বিভিন্ন সময় পুত্রবধূকে কুরুচিপূর্ণ কথাসহ খারাপ কাজের ইঙ্গিত দেয়। ভিকটিম বিষয়টি স্বামী,শাশুড়িকে জানালেও তারা বিষয়টি কর্ণপাত করেনি। গত সোমবার রাত ১০টার দিকে ভিকটিম প্রতিদিনের ন্যায় নিজের কক্ষে কন্যা সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়ে। সেহেরি খাওয়ার পূর্বে শ্বশুর কৌশলে পুত্রবধূর কক্ষে প্রবেশ করে। ওই সময় তিনি পুত্রবধূকে ঘুমন্ত অবস্থায় জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ভিকটিম চিৎকার করতে গেলে শ্বশুর তার মুখ চেপে ধরে, ধর্ষণ করে দ্রুত রুম থেকে বের হয়ে যায়। পরে ভুক্তভোগী গৃহবধূ বিষয়টি তার স্বামী-শাশুড়িকে জানায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় শ্বশুরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। ওই গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আবদুল আজিজ সায়েম, আজকের সময় :
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুরের অন্যতম সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন নাগরিক উন্নয়ন ফাউন্ডেশনের অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল বাংলা পূর্ব বাজার রাজু গল্প সুপার মার্কেটের ৩য় তলায় অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাদ আছর ফিতা কেটে উক্ত অফিসের উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা, সদস্য ও মাঠ পর্যায়ের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়ার মাধ্যমে ইফতারের সূচনা হয়।
নাগরিক উন্নয়ন ফাউন্ডেশন সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সংগঠন মানুষের জীবনমান উন্নয়ন, সামাজিক সমস্যা সমাধান এবং দুর্যোগকালীন সহায়তায় অবদান রাখছে। শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, পরিবেশ সচেতনতা এবং নারী ও শিশুর অধিকার রক্ষায় তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করে তারা সামাজিক পরিবর্তনের পথ প্রশস্ত করছে। তবে অর্থায়নের অভাব ও কাঠামোগত দুর্বলতা এসব সংগঠনের কার্যক্রমে চ্যালেঞ্জ তৈরি করছে। সরকারি ও বেসরকারি সহযোগিতা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই সমস্যা সমাধান সম্ভব। সেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখছে।
Distribute educational materials among orphaned women and children
Correspondent, Ajker Somoy :
An initiative for Orphaned Women and Children in Dhaka
Before of the occasion of International Women’s Day 2025, China Construction Fifth Engineering Bureau Corporation Co. Ltd. organized an event at Dhaka Ahsania Orphanage in Darus Salam, Dhaka, to distribute educational materials among orphaned women and children.
The event was attended by Mr. Dai Lian Qing, Deputy Project Manager, and Mr. Qi Peng Liang, Production Manager of the organization. Addressing the gathering of 70 women and children, Mr. Dai Lian Qing expressed his gratitude to Ahsania Women’s Mission Orphanage, M. Tariq Hossain & Law Associates, and Sarker Steel Ltd. for their support. He emphasized that every girl represents the future and that the company remains committed to supporting their growth and well-being.
MD Mostafa Tariq Hossain, Chairman of M. Tariq Hossain & Associates, provided legal guidance on the rights of women and children. Ms. Lina, Chairman of Sarker Steel Ltd., encouraged the children, saying, “You are not alone; we are with you and will always be by your side.”
Khadija Parvin, Director of Dhaka Ahsania Orphanage, expressed her gratitude, appreciating the organization’s efforts in providing educational materials and food supplies to over seventy orphaned girls. She hoped for continued collaboration to support women and children in need.
The event, held on March 6, highlighted the importance of education and empowerment for underprivileged children, reinforcing a commitment to their brighter future.
আজকের সময় প্রতিবেদক, ঢাকা :
রাজধানীর ২/ডি দারুস সালামে ঢাকা আহসানিয়া এতিম শিশু সনদে চায়না কনস্ট্রাকশন ফিফ্থ ইঞ্জিনিয়ারিং ব্যুরো কর্পোরেশন কো: লিমিটেড এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এতিম নারী ও শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চায়না কনস্ট্রাকশন ফিফ্থ ইঞ্জিনিয়ারিং ব্যুরো কর্পোরেশন কো: লিমিটেড এর প্রজেক্ট ডেপুটি ম্যানেজার তাই লিয়েন সিং।
এছাড়াও উপস্থিত ছিলেন চায়না কনস্ট্রাকশন ফিফ্থ ইঞ্জিনিয়ারিং ব্যুরো কর্পোরেশন কো. লিমিটেড এর প্রোডাকশন ম্যানেজার ছি পেং লিয়াং।
অনুষ্ঠানের ৭০ জন নারী ও শিশুদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখেন তাই লিয়েন সিং, তিনি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন—আমি আহসানিয়া মহিলা মিশন এতিমখানাকে তাদের অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, সেইসাথে এম. তারিক হোসেন অ্যান্ড ল অ্যাসোসিয়েটস এবং সরকার স্টিল লিমিটেডকে তাদের সহায়তার জন্য ধন্যবাদ জানাতে চাই। আপনাদের যৌথ প্রচেষ্টার ফলে এই অনুষ্ঠানটি সম্ভব হয়েছে।
আমরা জানি যে প্রতিটি মেয়েই ভবিষ্যতের আশা। আজ, আমরা, চায়না কনস্ট্রাকশন ফিফথ ইঞ্জিনিয়ারিং ব্যুরো, আশা করি যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই শিশুদের প্রতি উষ্ণতা এবং যত্ন প্রকাশ করছি এবং তাদের বেড়ে ওঠার জন্য সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য আমরা উন্মুখ।
আমরা বিশ্বাস করি যে প্রতিটি মেয়েই ভবিষ্যতের আশার প্রতিনিধিত্ব করে। এই অনুষ্ঠানের মাধ্যমে, CSCEC এই শিশুদের উষ্ণতা এবং যত্ন বয়ে আনার আশা করে, একই সাথে তাদের বেড়ে ওঠার জন্য সহায়তা প্রদান করে।
আজকের অনুষ্ঠানের পূর্ণ সাফল্য কামনা করি এবং আশা করি সকল অংশগ্রহণকারীদের একটি চমৎকার এবং অবিস্মরণীয় দিন কাটবে। আজকের অনুষ্ঠানটি দারুনভাবে সফল হোক, এবং সকলের দিনটি অসাধারণ এবং স্মরণীয় হোক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম তারিক হোসাইন এন্ড অ্যাসোসিয়েটস কোম্পানির চেয়ারম্যান এমডি মোস্তফা তারিখ হোসাইন, তিনি নারী ও শিশুদের অধিকার ও তাদের আইনগত বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বুধবার দারুসসালামে অনুষ্ঠিত নারী দিবসের এই অনুষ্ঠানে ঢাকা আহসানিয়া এতিম শিশু সনদের ডাইরেক্টর খাদিজা পারভিন (নিউজ পত্রিকার নাম) কে বলেন চায়না কনস্ট্রাকশন ফিফ্থ ইঞ্জিনিয়ারিং ব্যুরো কর্পোরেশন কো. লিমিটেড আয়োজিত অনুষ্ঠানে আমরা খুবই আনন্দিত এতিমখানার সত্তর অধিক শিশু নারীকে শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী প্রদান করায় আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি তিনি। তিনি আরো বলেন আমরা আশা করি চায়না কনস্ট্রাকশন ফিফ্থ ইঞ্জিনিয়ারিং ব্যুরো কর্পোরেশন কো. লিমিটেড ভবিষ্যতেও আমাদের নারী ও শিশুদের নিয়ে কাজ করবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকার স্টিল কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান মিস লিনা , তিনি ঢাকা আহসানিয়া এতিম শিশু সনদের শিশু ও নারীদের উজ্জল ভবিষ্যৎ কামনা করে বলেন “তোমরা একা নও আমরা তোমাদের সাথে আছি এবং ভবিষ্যতেও থাকবো “ এই বলে তিনি তার বক্তব্য শেষ করেন।
দাগনভূঞা প্রতিনিধি :
আলোকিত সমাজ গঠনের প্রত্যয় নিয়ে দাগনভূঞা ইয়ুথ সোসাইটির উদ্যোগে শনিবার বিকেলে ওসমানিয়া মাদ্রাসা ও এতিমখানায় কুরআন শরীফ উপহার বিতরন অনুষ্ঠিত হয়।
দাগনভূঞা ইয়ুথ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এম শরীফ ভূঞার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক মাওলানা সোলাইমান, এফবিএম ফাউন্ডেশনের সমাজ কল্যাণ সম্পাদক আবদুল আউয়াল, ইয়ুথ সোসাইটির সাধারণ সম্পাদক বুলবুল আহম্মদ, প্রকাশনা সম্পাদক কবি এটিএম আতিকুল ইসলাম বাদল, আজকের সময় প্রতিবেদক আবদুল আজিজ সায়েম প্রমুখ।
এসময় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য হাদিয়া স্বরূপ পবিত্র আল কুরআন মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট তুলে দেন।