নিজস্ব প্রতিবেদক, আজকের সময় :
ফেনীর একটি কনভেনশন হলে আল হেলাল ট্রেড ইন্টারন্যাশনালের আয়োজনে ওমরাহ গ্রুপের ১০২ জন উমরাহ যাত্রীর প্রশিক্ষণ ও দোয়া মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়।
শাহাদাত হুছাইন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ফেনী জেলা হাফেজ পরিষদের সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা জাকির হোসেন মজুমদার।
বক্তব্য রাখেন জি এ একাডেমি ফেনীর প্রধান শিক্ষক তাজুল ইসলাম চৌধুরী, মিসবাহ উদ্দিন ফারুক, মাওলানা ফয়েজ উল্লাহ, সাংবাদিক এম শরীফ ভূঞা ও আবদুল্লাহ আল ইমরান, কবি সজীব ওছমান প্রমুখ।
হিজরি সন গণনা শুরু হয় যেভাবে:
আলোচনায় তিনি আরও বলেন, হজ্বের ফযিলত হল পূর্ববর্তী জীবনের সকল গুনাহ থেকে মুক্ত হওয়ার নাম হজ্ব, যারা শুধু মাত্র আল্লাহ তায়লার সন্তোষ অর্জনের লক্ষে খালেছ নিয়তে হজ্ব করবে তাদের প্রতিদান হল জান্নাত। আল্লাহ তায়লার সন্তোষ অর্জন করতে হলে নিয়তের পরিশুদ্ধতা লাগবে, হজ্বের মাধ্যমে দু জাহানের কল্যান পাওয়া যাবে, নাফরমানী থেকে বাচা, ঝগড়া বিবাদ থেকে মুক্ত হওয়া লাগবে। হজ্ব জীবনে ১বার ফরয, হজ্ব ফরজ হওয়ার সাথে যত দ্রত সম্ভব হজ্জ সম্পাদন করা। আল্লাহ তায়লা প্রত্যক স্বাবলম্ভী মুসলমান , স্বাধীন মুসলমান, প্রাপ্ত বয়স্ক, জ্ঞান সম্পন্ন বিবেকবান মানুষের উপর হজ্ব ফরজ করেছেন।
