জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী :
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী :
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী :মোঃ আলাউদ্দিন লিংকন, স্টাফ রিপোর্টার :
শুক্রবার (২ ডিসেম্বর) উৎসব মুখোর পরিবেশে
অনুষ্ঠিত হয়েছে সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও বার্ষিক সাধারণ সভা ২০২২ইং অভিষেক অনুষ্ঠান৷
বেলা ১১টায় সেনবাগ উপজেলা অডিটোরিয়াম হল রুমে
অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নোয়াখালী(২) আসনের মাননীয় সংসদ সদস্য এমপি আলহাজ্ব মোরশেদ আলম৷
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফ বি সি সি আই এর পরিচালক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, নোয়াখালী জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য সাইফুল ইসলাম বাবু, সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, সেনবাগ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন পাটোয়ারী৷
প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের দুলাল সহ সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন৷
অভিষেক অনুষ্ঠানে সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নব নির্বাচিত সভাপতি আবদুল ওদুদ সভাপতিত্ব করেন৷এবং নব-নির্বাচিত সহ-সভাপতি নুরুল হুদা শাহাজান ও সাধারণ সম্পাদক আবদুল্যাহ আল মামুন যৌথ পরিচালনা করেন৷
এমএস/আজকের সময়
আজকের সময় প্রতিবেদক :
রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ৭৬ জন্মদিনে অনুষ্ঠানে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে জয়বাংলা পার্সোনালিটি শাইনিং অ্যাওয়ার্ড পেলেন স্বপ্নীল চেয়ারম্যান মনজুরুল আলম টিপু ।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে ৩০ শে সেপ্টেম্বর রোজ শুক্রবার সন্ধ্যা রাজধানীর সেগুনবাগিস্হ কচিকাচার মেলা মিলনায়তনে জয় বাংলা সাংস্কৃতিক পরিষদ এর আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি,ড. মহিউদ্দিন খান আলমগীর এম.পি, সাবেক সফল স্বরাষ্ট্র মন্ত্রী, উপদেষ্টামন্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ।বিশেষ অতিথি, প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ সাবেক ভাইস চ্যান্সেলর, শেরে-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রকৌশলী খন্দকার মাইনুর রহমান সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটি।বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম। এতে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে জয়বাংলা পার্সোনালিটি শাইনিং অ্যাওয়ার্ড লাভ করেন সময়ের প্রিয় সংগঠক, সামাজিক সংগঠনের অন্যতম নেতা, ব্যাংকার ও উন্নয়ন সমাজকর্মী, সাবেক ইকবাল মেমোরিয়াল কলেজের ভিপি, স্বপ্নীল এর সম্মানিত চেয়ারম্যান মঞ্জুরুল আলম টিপু
ফেনী প্রতিনিধি, আজকের সময় :
ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের নোয়াবাদের শারীরিক প্রতিবন্ধী সফিউল্লাহ। ইউনিয়ন চেয়ারম্যান ও রোটারি ক্লাবের পক্ষ থেকে ফেনী সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে রবিবার সকালে মালামালসহ একটি মুদি দোকান উপহার পেয়েছেন তিনি।
দোকান উপহার পেয়ে অনুভূতি ব্যক্ত করে প্রতিবন্ধী সফিউল্যাহ বলেন, শারীরিক প্রতিবন্ধকতার কারণে কোনো কাজ করতে পারতাম না। তাই ভিক্ষা করে সংসার চালাতাম। সমাজসেবা অফিসের মাধ্যমে আমাকে একটা মুদি দোকান করে দিয়েছে। আমি আর ভিক্ষা করবো না। এ দোকান করে আমি আমার জীবিকা নির্বাহ করতে পারবো। আমি সবার সহযোগিতা চাই।
ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে কাজ করে চলছেন। তারই আলোকে আজকের এ ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী বলেন, ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে সফিউল্যাহ’র মতো ব্যক্তিরা।
সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে। সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ফেনী সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শহীদ উল্যাহ বলেন, ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি সমাজসেবা কার্যালয়ের নিয়মিত কার্যক্রম। শর্শদি এলাকার একজন ভিক্ষুক ও একজন কর্মহীন ব্যক্তিকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, একজন ভিক্ষুক পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরেছেন এটি আশাব্যঞ্জক বিষয়। ফেনী সদর উপজেলাকে ভিক্ষুক, বাল্যবিয়ে, শিশু শ্রমসহ সব অসংগতি দূর করতে সর্বস্তরের নাগরিকদের কাজ করে যেতে হবে। ভিক্ষুকমুক্ত উপজেলা গড়ার মাধ্যমে ফেনী সদর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আজকের সময় প্রতিবেদক :
উদ্যাক্তা তৈরীর ফ্রী সেমিনারে অংশগ্রহণ করুন। আপনি শিক্ষিত কিন্তু বেকার বসে আছেন। চাকরি কবে হবে ঠিক নেই! বিদেশ যাওয়ার চেষ্টা করছেন কিন্তু অনেক সময় ও টাকার ব্যাপার। তাহলে বসে না থেকে নতুন কিছু করুন।
উদ্যোক্তা হউন, নিজের ভাগ্য নিজেই গড়ুন। একটি সুযোগ বদলে দিতে পারে আপনার জীবন। অংশগ্রহণ করুন আমাদের – “Entrepreneur Free Seminar programme” এ ফ্রী সেমিনারে অংশ নিন, আর হয়ে উঠুন উদ্যোক্তা সেমিনারের পর উদ্যোক্তা হওয়ার জন্য আমরা আপনাকে সহযোগিতা করবো।
আগামী ৮ অক্টোবর ঢাকার গুলশানে অনুষ্ঠিত হবে এই সেমিনার৷ নিজের জীবনকে বদলে দিতে এখনই আপনার আসন নিশ্চিত করুন- 01629607367 এই (হোয়াটসঅ্যাপ এ নাম, ঠিকানা, নাম্বার লিখে মেসেজ করুন ) নাম্বারে ফোন করে / ইনবক্সে নাম, ঠিকানা নাম্বার, লিখে মেসেজ করুন । আসন সংখ্যা সীমিত। * তারিখঃ আগামী- ৮ ই অক্টোবর, ২০২২ (শনিবার) * স্থানঃ গুলশান-১ (সময়, স্থান ফোন করে জানিয়ে দেওয়া হবে), ঢাকা। * সময়ঃ সকাল ১১.০০ মিনিট এবং বিকাল ৩.টা * রেজিষ্ট্রেশন ফ্রি ( 01629607367 নাম্বারে ফোন করে আসন নিশ্চিত করুন) * বয়সসীমাঃ ১৮+ থেকে শুরু (নারী-পুরুষ সবাই অংশ নিতে পারেন)
দাগনভূঞা প্রতিনিধি:
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দাগনভূঞা ইয়ুথ সোসাইটির আয়োজনে বৃক্ষরোপন অভিযান ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্য ফলজ গাছের চারা বিতরন অনুষ্ঠিত হয়।
রবিবার সকালে দাগনভূঞা উপজেলার আমুভূঞার হাট হাছানিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফ উদ্দিন আহমদ।
পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ রায়হানের সভাপতিত্বে ও ইয়ুথ সোসাইটির সাবেক সভাপতি সাংবাদিক এম শরীফ ভূঞার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসার সুপার মাওলানা বিল্লাল হোসেন, দাগনভূঞা ইয়ুথ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি ও ডিঃ কৃষিবিদ আব্দুল্লাহ আল মারুফ, সাধারণ সম্পাদক বুলবুল আহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক কাজী ইফতেখার, প্রকাশনা সম্পাদক এটিএম আতিকুল ইসলাম বাদল, মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সদস্য বাবর মোঃ সেলিম প্রমুখ।
শেষে শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
আজকের সময় রিপোর্ট :
প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়াসহ নানা কারণে ধান, ভুট্টা, সবজিসহ বিভিন্ন ফসলে রোগ-বালাই ও ক্ষতিকর পোকা-মাকড়ের আক্রমণ হয়। কীটনাশক প্রয়োগ করেও অনেকসময় উপকার পাওয়া যায় না। সময় স্বল্পতার কারনে কৃষকরাও সঠিক পরামর্শ পেতে ইউনিয়ন কিংবা উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তাদের কাছে যেতে পারেন না।
এ অবস্থায় কৃষি বিষয়ক পরামর্শ দিতে ফেনী সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব কৃষকের ঘরে ঘরে ছুটে চলছেন ।
পতিত জমিতে তিন ফসলের চাষ, পারিবারিক পুষ্টি বাগান, কিটনাশকমুক্ত ফসল উৎপাদন, ছাদ বাগান, মিশ্র ফল বাগান, মৌ চাষ সহ নানা কার্যক্রম করে কৃষকের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছেন আবু তৈয়ব।
ইতোমধ্যে ফসলের ভ্রাম্যমাণ ক্লিনিকের মাধ্যমে ফসলের চিকিৎসা বিষয়ক পরামর্শ প্রদান ব্যাপক সাড়া পড়েছে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব কৃষিবান্ধব চিকিৎসা সেবার নাম দিয়েছেন ‘ভ্রাম্যমাণ ফসল ক্লিনিক’।
জানা যায়, সবজি মৌসুমের শুরু থেকেই নানা রোগ-বালাইয়ে ফসলের ক্ষতি হয়। হাঁট-বাজার থেকে নানা ধরনের ক্ষতিকারক কীটনাশক কিনে সবজি ও ধান ক্ষেতে প্রয়োগ করেও অনেক সময় ফল পাওয়া যায় না। কৃষকের এই ক্ষতি কমাতেই এমন উদ্যোগ নিয়েছে।
পরামর্শ পেয়ে কালিদহ ইউনিয়নের কৃষকরা বলেন, এর আগে এমন করে কোনও কর্মকর্তা ফসলের চিকিৎসা দিতে ঘরে ঘরে আসেননি। এ উদ্যোগ আমাদের জন্য অনেক উপকার বয়ে আনবে। আগে গ্রাম থেকে কৃষি অফিসে গিয়ে পরামর্শ নিতে হয়েছে। এখন ঘরে ঘরে এসে কৃষককে ফসলের বিষয়ে পরামর্শ দিচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তা।
ফসল ক্লিনিকে কৃষি বিষয়ক নানা সমস্যার পরামর্শ ও ব্যবস্থাপত্র পান কৃষকরা।
সেবা নিতে আসা রহমান আলী বলেন, আমি ২০ শতক জমিতে মরিচ চাষ করেছি। কিন্তু সেই গাছের শিকড়ে পচন ধরে গাছ মারা যাচ্ছে। বিনামূল্যে উপসহকারি কৃষি কর্মকর্তা ব্যবস্থাপত্রসহ পরামর্শ দিয়েছেন। একই গ্রামের মোতাহার হোসেন, দুলাল মিয়াসহ আরও অনেকে মরিচ, বেগুন, পটল, মূলা, করলা, লাউসহ নানা জাতের সবজির রোগবালাই দমনের পরামর্শ নিয়েছেন উপসহকারি কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব এর কাছ থেকে।

সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজীতে ভয়াবহ লোডশেডিং ও প্রচণ্ড গরমে একটি পোল্ট্রি খামারে ৮০০ ব্রয়লার মুরগি মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন খামার মালিক নজরুল ইসলাম পলাশ।
বৃহস্পতিবার বিকেলে সোনাগাজী সদর ইউনিয়নের মধ্যম সুজাপুর গ্রামের খুরশিদ আলম ভূঞার বাড়ির খামারে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত খামার মালিক ও এলাকাবাসী জানায়, নজরুল ইসলাম পলাশ গত বছর থেকে বাড়ির পাশে একটি খামারে ব্রয়লার মুরগি পালন করে আসছেন। গত দুই দিন বুধ ও বৃহস্পতিবার প্রচণ্ড গরমের মধ্য ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়ে পুরো এলাকা। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বিদ্যুতের জন্য বার বার ফোন দিয়ে কোনো সাড়া পাননি ওই খামার মালিক। প্রতিটি মুরগি প্রায় দেড় থেকে দুই কেজি ওজনেফর। বিকেল ৩টার দিকে মুরগিগুলো চোখের সামনে একে একে মারা যায়।
স্থানীয় গ্রামবাসীরা জানান, পলাশ নতুন খামারি হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির জন্য ব্রয়লার পালনে আগ্রহী হয়ে ওঠেন খামার মালিক তিনি। তার অনেক স্বপ্ন ছিল মুরগি পালনে। কিন্তু আজ তার স্বপ্ন শেষ হয়ে গেল।
খামার মালিক নজরুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্ধিত মূল্যে পোল্ট্রি খাদ্য খাইয়ে লাভের আশায় মুরগিগুলো খামারে লালন-পালন করেছি। কিন্তু প্রচণ্ড গরমে ভয়াবহ লোডশেডিংয়ে তার ৮০০ মুরগি মারা যায়। এতে তার অপূরণীয় ক্ষতি হয়েছে। সামনের দিকে খামারটি পরিচালনা নিয়ে চোখে ঘোর অন্ধকার দেখছেন।
এ ব্যপারে সোনাগাজী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী সনৎ কুমার ঘোষ বলেন, গত দুই-তিন দিন যাবত জাতীয় গ্রিডে বিদ্যুৎ ফেল করেছিল। প্রচণ্ড গরমের মধ্যে চাহিদার তুলনায় ৪৪ শতাংশ বিদ্যুৎ পেয়েছি। এছাড়া ৩৩ কেভি ভোল্টেজের মধ্যে দশ কেভি ভোল্টেজে নেমে যায়। যার ফলে চাহিদা মোতাবেক নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে।
সংবাদদাতা, আজকের সময় :
ফেনীর পরশুরাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী কৃষিমেলা বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরশুরাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দিন মজুমদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরশুরাম পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার প্রমুখ।
উপজেলা উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মতিউর রহমানের সঞ্চালনায় এতে মূখ্য আলোচন ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা।
এসময় বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে অর্ধশতাধিক কৃষকদের মাঝে ফলের চারা বিতরন করা হয়।
ফেনী প্রতিনিধি :
ফেনীতে ৫১৫ পিস ভারতীয় শাড়ি এবং বিভিন্ন ব্র্যান্ডের ২৭০ পিস লেহেঙ্গাসহ ৪ চোরাকারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকদের মধ্যে রাধানগর ইউপি সদস্য অভি রয়েছেন। সোমবার সকালে জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রোববার রাতে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়ক থেকে একটি সাদা রঙের কাভার্ডভ্যান আটক করে ডিবি পুলিশ। এসময় চোরায় পথে আসা বিভিন্ন ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
এতে জড়িত থাকায় ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের অজিউল হক চৌধুরীর ছেলে মো. নুরুল আলম তুষার চৌধুরী (২৮), মৃত শরিয়ত উল্লাহর ছেলে আনোয়ার হোসেন অভি (৩৫), আবুল বশরের ছেলে শাহাদাত হোসেন (১৮) ও আবু তাহেরের ছেলে আব্দুল হালিমকে (২৮) আটক করা হয়।
পুলিশ জানায়, এসব অবৈধ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা ভারতীয় সীমান্তবর্তী রাধানগর ইউনিয়নের নুরে আলমের ছেলে জাহাঙ্গীর আলম (৪০) ও চট্টগ্রামের সাতকানিয়া থানার আব্দুল মজিদের ছেলে মুন্নার (৩৫) কাছ থেকে তারা এনেছেন। ওই দুই ব্যক্তি পলাতক রয়েছেন। জব্দ মালামাল সীমান্ত দিয়ে অবৈধভাবে কর ফাঁকি দিয়ে বাংলাদেশে নিয়ে এসে ফেনী শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে চক্রটি।
আটকদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে ডিবি পুলিশ।