Home » বিজয়পুর সমাজ যুবকদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিজয়পুর সমাজ যুবকদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

by ajkersomoy

নিজস্ব প্রতিবেদক, দাগনভূঞা :
​ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের বিজয়পুর সমাজের যুবকদের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার শহরের একটি স্থানীয় চাইনিজ রেস্টুরেন্টে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়পুর সমাজ কমিটির সভাপতি আবদুর রাজ্জাক, বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ একরামুল হক, সমাজ কমিটির যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন কিরন এবং বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসার কোষাধ্যক্ষ দীন মোহাম্মদ, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ কাউসার সহ আরো অনেকে।
​আয়োজক সূত্রে জানা যায়, সমাজের তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যেই এই ইফতারের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিজয়পুর সমাজের প্রায় অর্ধশতাধিক যুবক অংশগ্রহণ করেন।
​ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা যুবকদের এ ধরনের ঐক্যবদ্ধ সামাজিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সমাজের উন্নয়নে তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। – এফ টিভি, ডেস্ক রিপোর্ট।

আরো খবর