নোয়াখালী প্রতিনিধি, আজকের সময় :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দারুল উলুম আল ইসলামীয়া বামনী মাদ্রাসার মজলিসে আমেলার নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে ২০২৬) সকাল ১১টায় অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
মজলিসে শুরার অন্যতম সদস্য আনসার উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাজী একরামুল হককে সভাপতি, আলমাস খান বাহাদুরকে সেক্রেটারি এবং মাওলানা মাহমুদুল হাসান আনাসকে পরিচালক (মুহতামিম) করে নতুন কমিটি গঠন করা হয়।
সভায় এসময়ে উপস্থিত ছিলেন ওলামা বাজার দারুল উলুম আল হোসাইনিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম শাইখ মাওলানা মিযানুর রহমান এবং মুছাপুর ইসলামীয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহের।
হাফেজ আব্দুল হক শাহজান, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভপতি এএইচ এম মান্নান মুন্না,
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে হাজী নূরুল আমিন ও নুরুল আমিন সুমনকে সহ সভাপতি,আব্দুর রহমান আশ্রাফ ও ফিরোজ আলম কে সহ- সেক্রটারী করা হয়।
এ ছাড়া সদস্যরা রয়েছেন, মামুন আশ্রাফ,ইব্রাহীম খলিল, মাওলানা মাহমুদ আনছারী, মামুন হায়দার, আব্দুল হালিম রুবেল, ইশতিয়াক ফাহিম, মাইন উদ্দিন চিশতী, আবু জাহেদ (প্রফেসর), মাওলানা আব্দুল করিম, মো. সেলিম, রফি উদ্দিন স্বপন, সাইফুল ইসলাম ও আরাফাত হোসেন। পরে আরও কয়েকজন সদস্য কো-অপ্ট করা হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য ১৯৯৯ সালে হাজী আবুল কালামে’র জ্যেষ্ঠ পুত্র হাফেজ মাওলানা ফিরোজ আলম এ দ্বীনি প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে ২ এপ্রিল২০২৬ মৃত্যুর পূর্ব দিন পর্যন্ত তিনি মাদ্রাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
Category:
প্রতিষ্ঠান পরিচিতি
সংবাদদাতা :
তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার একাডেমিক কাউন্সিলের ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মাদরাসার কনফারেন্স রুমে অধিবেশন অনুষ্ঠিত হয়। তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রানার অধ্যক্ষ রশিদ আহমদ শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমিক কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান গাউছিয়া ইসলামিয়া ফাজিল মাদ্র্সার অধ্যক্ষ মাওলানা মুফতি মোঃ এজহারুল হক ।
সভায় উপস্থিত ছিলেন তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদরাসার উপদেষ্টা বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী ব্যারিস্টার নুর মোহাম্মদ আযমী, একাডেমিক কাউন্সিল সদস্য বক্তারমুন্সি ফাযিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল আবসার ফারুকী, বসুরহাট ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ ফয়েজুল্লাহ, পাঠাননগর আমিনিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মশিউর রহমান খোন্দকার, বিরিঞ্চি সুফিয়া নুরিয়া সিনিয়র আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শাহ মোঃ ইয়াছিন, ফেনী আলিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ, ধর্মপুর ইসলামিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ আব্দুল লতিফ, নোয়াখালী চাটখিল উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মোঃ আবু তাহের, দেবপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মাহফুজুর রহমান, তাযকিয়াতুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল গফুর, সেক্রেটারি মাওলানা রশিদ আহমদ শাহীন, এডুকেশন সেক্রেটারি মাওলানা মাঈন ফয়সাল, দাগনভুইয়া আহমদিয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবদুল হক নোমানী, ছাগলনাইয়া এনসিসি ব্যাংক অফিসার মুহাম্মদ মুজাম্মেল হক প্রমুখ।
সভায় একাডেমিক পাঠ্যসূচি ও কারিকুলাম নির্ধারণ করেন কাউন্সিলর সদস্যবৃন্দ।