ফেনী প্রতিনিধি :
পাল্টাপাল্টি মামলা ও সহিংসতার ঘটনায় ফেনীর পরশুরাম উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে ফেনী জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের এক জরুরি সভার সিদ্ধান্তে পরশুরাম উপজেলার কার্যনির্বাহী কমিটির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে পরস্পর বিরোধী বক্তব্য দিতে পারবেন না। দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ফেনী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরশুরাম উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির কার্যক্রম স্থগিত থাকবে।
প্রসঙ্গত, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলের মধ্যকার চলমান বিরোধে সহিংসতা, পাল্টাপাল্টি মামলা ও দলীয় নেতাকর্মী গ্রেফতার হন। এরপর থেকে ওই উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।
আজকের সময় রিপোর্ট :
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা শমসাদ বেগমের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠান উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন আহমেদ চৌধুরী।
পরশুরাম প্রতিনিধি, আজকের সময় :
Parshuram Correspondent, Ajker Somoy :
পরশুরাম প্রতিনিধি :
স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বক্সমাহমুদ ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মিলাদ মাহফিল ও আলোচনা সভা। – আজকের সময়।
পরশুরাম প্রতিনিধি :
প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার দুপুর ১ টা দিকে ছাত্র লীগের কর্মীহিসেবে পরিচিতি ১০/১২ জন তরুণ লোহার রড় ও লাঠি সোটা নিয়ে পরশুরাম হাসপাতাল মোড়ে কলেজ রোড়ে রনি টাইলস নামে একটি দোকানে ঢুকে পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মিসফাকুস সামাদ রনি উপর হামলা করা হয়। হামলা কারিরা রনিকে লোহার রড় ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে তারা দোকানের গ্লাস, টাইলস সহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। এসময়ে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে রনিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
মোঃ মহি উদ্দিন, পরশুরাম :
মোঃ মহি উদ্দিন :