দাগনভূঞা প্রতিনিধি :
আলোকিত সমাজ গঠনের প্রত্যয় প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন দাগনভূঞা ইয়ুথ সোসাইটির আয়োজনে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
রামনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানায় আয়োজিত অনুষ্ঠানে দাগনভূঞা ইয়ুথ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এম শরীফ ভূঞার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ একরামুল হক।
সোসাইটির সভাপতি আবদুল্যাহ আল মারুফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রামনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন, কবি ফারুক আল ফয়সাল, দাগনভূঞা উপজেলা উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফল হায়দার রুবেল, হাজারীহাট আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা আনোয়ার হোসাইন, সাবেক ইউপি সদস্য আহসান হাবীব, সোসাইটির সাবেক সভাপতি গোলাম সরওয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আতিক বাদল, তথ্য সম্পাদক সাংবাদিক আলা উদ্দিন লিংকন প্রমুখ।
শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করেন মাওলানা খুরশিদ আলম।